শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Rupam Islam joins the team of ritwika sen and debleena dutt starrer new bengali movie maharat details inside

বিনোদন | ‘মহরৎ’ ছবির সঙ্গে এবার জুড়ল রূপম ইসলামের নাম, রহস্য মোড়া এই ছবিতে কীভাবে পাওয়া যাবে  ‘রকস্টার’কে?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ জানুয়ারী ২০২৫ ২৩ : ২৩Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: চলতি বছর ঈদে আসছে টানটান রহস্য-রোমাঞ্চ  ছবি ‘মহরৎ’।  সিনেমা ইন্ডাস্ট্রির নানান বিষয়কে উপজীব্য করে ছবি তৈরি করছেন পরিচালক আতিউল ইসলাম। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। একগুচ্ছ তারকা নিয়ে ইতিমধ্যে শেষ হয়েছে ছবির শুটিং। এবারে  ‘মহরৎ’ এর সঙ্গে জুড়ল আরও এক তারকার নাম। রূপম ইসলাম। 

 

এই ছবিতে শোনা যাবে রুপমের গাওয়া গান। রবিবার হয়ে গেল কলকাতার এক স্টুডিওতে গানের রেকর্ডিং। ছবিতে মুখ্যচরিত্রে দেখা যাবে নবাগত মীর, এবং ঋত্বিকা সেন-কে। পর্দায় এই প্রথম জুটিতে আসছেন মীর-ঋত্বিকা। অন্যান্য চরিত্রে দেখা যাবে দেবলীনা দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপী ঘোষকে।

 

রেকর্ডিং শেষে রূপম ইসলাম জানালেন, ছবির টাইটেল ট্র্যািক-টি গেয়েছেন তিনি। শিল্পীর দাবি, শ্রোতাদের জন্য গানে রয়েছে একাধিক চমক। রূপমের কথায়, “গানের প্রতিটি লাইনে জীবনের কাহিনি বলা হয়েছে। আশা করছি, শ্রোতাদের পছন্দ হবে এই গান।”  ‘মহরৎ’ ছবির সুর পরিচালনার দায়িত্ব সামলেছেন মসিউর রহমান। ছবির আবহসঙ্গীত করেছেন সমিধ মুখার্জি। চিত্রনাট্য অনুভব ঘোষের। চলতি বছরেই সেলিনা খাতুনের প্রযোজনায় বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।

 

কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শ্যুটিং এর প্রথমদিন, শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। ডিভোর্স এর প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয়েছিল অপর্ণা মুখোপাধ্যায় ও সৃজনের। কিন্তু সেখানেই খুন হয় অপর্ণা মুখোপাধ্যায়। অন্যদিকে সিআইডির দুই দাপুটে তনন্দকারী অফিসারের হাতে আসে অপর্ণা মুখার্জির খুনের কেস। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার নায়ক সোহেল খান এর নাম, যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। প্রকৃত খুনি কে? তারই রহস্য উন্মোচন ছবির প্রতিটি দৃশ্যে। ছবিতে সংবাদমাধ্যমকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে পেশ করা হয়েছে।

ছবির অভিনেতা মীরের কথায়, “এই প্রথম বড়পর্দায় কোনও মুখ্যচরিত্রে অভিনয় করছি। অনেকটা দ্বায়িত্ব থাকে ছবির প্রধান মুখ হওয়াতে। অনেক প্রস্তুতি নিয়েছিলাম পর্দায় এই চরিত্র ফুটিয়ে তোলার জন্য। আশা করছি, দর্শক নিরাশ হবেন না।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া