শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Bengali director Subrata Sen wishes Anjan Dutta on his birthday

বিনোদন | ‘…কালো চশমা পরে মদ খেতে শিখিয়েছ’, অঞ্জন দত্তের জন্মদিনে খোলা চিঠি পরিচালক সুব্রত সেনের

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৯ জানুয়ারী ২০২৫ ২১ : ২৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ১৯ জানুয়ারি, রবিবার ৭১-এ পা রাখলেন অঞ্জন দত্ত। পরিচালক-অভিনেতা-গায়ক, তাঁর একাধিক সত্তা। পরিচালক তথা পরিচালক  গিল্ডের সভাপতি সুব্রত সেন সমাজমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর 'অঞ্জনদা'কে। একেবারে চিরাচরিত সুব্রত-ছন্দেই।  

ফেসবুকে ‘এক যে আছে কন্যা’র পরিচালক লিখেছেন, “আজ অঞ্জনদার জন্মদিন। যিনি কলকাতায় আমাকে প্রথম বাংলা ভাষায় ব্লুজ শুনিয়েছিলেন। তখন আমি দিল্লিতে থাকতাম। ওই গান শুনে স্রেফ হাওয়া হয়ে গিয়েছিলাম। 
অঞ্জনদা আজ ৭০ হলেন। মানে ৭১-এ পড়লেন। আমার থেকে ১০ বছরের বড়। ফোন করেছিলাম। বললেন, ‘উফ কী ঠান্ডা এখন দার্জিলিংয়ে। কলকাতায় ফিরে এসে কথা হবে। বয়স হয়েছে, ঠান্ডা এখানে বড্ড বেশি।’

অঞ্জনদা, তুমি বস। তুমি আমাকেলে দারিজিলিং দিয়েছ, খাদের ধরে রেলিং দিয়েছ, মারিয়াম দিয়েছ। ডোডো শিরিং দিয়েছ , এমনকী জেরেমির বেহালা। লা লালা লা...

কালো চশমা পরে মদ খেতে শিখিয়েছ। তোমার বয়স হয় নাকি?”

 

 


প্রসঙ্গত, ‘ওপেন থিয়েটার’ নামক নাটকের দলে কাজ করার পাশাপাশি সিনেমার জগতেও আটের দশকে কাজ করা শুরু করেন অঞ্জন দত্ত। মৃণাল সেনের পরিচালনায় ‘চালচিত্র’-এ তাঁর অভিনয় রাতারাতি তাঁকে দেশে-বিদেশে পরিচিত করে তোলে। এরপর ১৯৯৪ সালে প্রথম গানের জগতে আসেন অঞ্জন দত্ত। প্রথম অ্যালবামের নাম ‘শুনতে কি চাও’। পরিচালনার পথে হেঁটেও বিস্তর প্রশংসা কুড়িয়েছেন অঞ্জন। ‘দ্য বং কানেকশন’, ‘রঞ্জনা আমি আর আসবো না’, ‘চলো…লেট’স গো’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘ম্যাডলি বাঙালি’, ‘শেষ বলে কিছু নেই’, সহ ব্যোমকেশ সিরিজের বেশ কিছু সিনেমা পরিচালনা করেছেন। ব্যোমকেশের সঙ্গে সম্পর্ক অবশ্য বর্তমানে ছিন্ন করেছেন অঞ্জন। তাঁর গান, তাঁর অভিনয়ে আজও মুগ্ধ আপামর বাঙালি। অঞ্জন-যাত্রা এইভাবেই অটুট থাকুক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া