সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ জানুয়ারী ২০২৫ ২১ : ০৪Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ডেজার্ট ভাইপার্স ও আবু ধাবি নাইট রাইডার্সের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন এমন একজন, যিনি ব্যাটিং-বোলিংয়ে অবদানই রাখতে পারেননি। কেবল ক্যাচ ধরেছেন। সেই ক্যাচই ম্যাচের ফয়সলা গড়ে দিতে ভূমিকা রেখেছে। সেই কারণে ম্যাচের সেরাও হয়েছেন ইংল্যান্ডের পেসার লুক উড।
ম্যাচে লুক উড তিন-তিনটি ক্যাচ ধরেন। আরও একটি ক্যাচ ধরতে সাহায্য করেন। ওই সব ক্যাচই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। কথায় বলে, ক্যাচ ধরো, ম্যাচ জেতো। লুক উড ক্যাচ ধরলেন, ম্যাচ জেতালেন দলকে।
ব্যাট করতে পারেনি উড। বলা ভাল, সেই সুযোগ তার ছিল না। সুপার সাব হিসেবে তিনি নামেন। বল হাতে ২ ওভারে ২১ রান দেন। আইএলটি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্স প্রথমে ব্যাট করে তোলে ৫ উইকেটে ১৯৩ রান। রান তাড়া করতে নেমে আবু ধাবি নাইট রাইডার্স ১৪০ রানে শেষ হয়ে যায়।
উড প্রথমে কাইল মায়ার্সের ক্যাচটি ধরেন। ক্যাচটার সময়ে বুদ্ধিমত্তার পরিচয় দেন তিনি। মায়ার্সের শট ছক্কা হতেই পারত। কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা উড হাত ছড়িয়ে ক্যাচটি ধরেন। বলটি তালুবন্দি করার পরে উড বুঝতে পারেন ক্যাচ ধরে মাঠের ভিতরে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই ক্যাচটি ধরেই বলটি উপরে ছুড়ে দেন। তার পরে নিজে শরীরের ভারসাম্য বজায় রেখে ক্যাচটি সম্পূর্ণ করেন। ছক্কা হলে ম্যাচর ছবিও হয়তো বদলে যেত।
চরিত আসালাঙ্কা ও সুনীল নারাইনের ক্যাচও ধরেন উড। তবে সেই দুটি ক্যাচ ততটা কঠিন ছিল না। বিপজ্জনক আন্দ্রে রাসেলের ক্যাচ ধরলেও সেই ক্যাচ অবশ্য তাঁর নামে নয়। ক্যাচটি ধরতে সাহায্য করেন উড। তিনি ও ডেভিড পেইনের রিলেতে ক্যাচটি সম্পূর্ণ হয়।
১৩তম ওভারের ঘটনা। স্পিনার নাথান সোটারের বলে মিড উইকেট দিয়ে তুলে মারেন রাসেল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা উড ক্যাচটি ধরে তা ছুড়ে দেন ডেভিড পেইনের হাতে। উড না থাকলে নিশ্চিত ছক্কাই হত। উড ক্যাচ ধরে পেইনের হাতে ছুড়ে দেন। দুর্দান্ত সব ক্যাচ ধরার জন্য ম্যাচের সেরা হন লুক উড। তিনি বলেছেন, ''ফিল্ডিং করে এর আগে ম্যাচ সেরা হয়েছি বলে মনে পড়ে না।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি