সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩২Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যামসনকে নিয়ে হঠাৎই বিতর্ক। চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছাই করা হয়েছে। সেই দলে সুযোগ পাননি সঞ্জু স্যামসন। শশী থারুর তোপ দেগেছেন কেরল ক্রিকেট সংস্থার বিরুদ্ধে। কেরল ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট জয়েশ জর্জ কিন্তু কাঠগড়ায় তুলছেন সঞ্জুকেই। বিজয় হাজারে ট্রফিতে কেরলের হয়ে প্রতিনিধিত্ব করেননি সঞ্জু। তাঁকে দলে নেওয়া হয়নি। আর এই দলে না নেওয়ার জন্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন সঞ্জু। শশী থারুরের মতো অনেকেই এমনটা মনে করেন।
জয়েশ জর্জ খবরের ভিতরের খবর তুলে ধরছেন। তিনি বলছেন, ''বিজয় হাজারে ট্রফির দল থেকে বাদ পড়ার জন্যই যে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি সঞ্জুর, এব্যাপারে আমি নিশ্চিত নই। বিজয় হাজারে ট্রফির স্কোয়াডে সঞ্জুকে না নেওয়ার কারণ অন্য। মাত্র এক লাইন মেসেজের মাধ্যমে দায়সাড়া ভাবে সঞ্জু জানিয়েছিল তিরিশ জনের প্রস্তুতি শিবিরে ও থাকতে পারবে না। আমরা তো ভেবেছিলাম ও দলকে নেতৃত্ব দেবে। কারণ সাদা বলের ফরম্যাটে সঞ্জুই আমাদের অধিনায়ক। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়েছিল।''
এক লাইন মেসেজ পাঠিয়ে সঞ্জু জানিয়েছিলেন তিনি প্রস্তুতি ক্যাম্পে থাকতে পারবেন না। সেই তিনিই আবার পরে জানান, দল নির্বাচনের জন্য তাঁর কথা ভাবা যেতে পারে। কেরল ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট জানান, যখন খুশি মনে করলাম আর রাজ্য দলের হয়ে খেলতে নেমে পড়লাম, এমনটা হবে না। জয়েশ জর্জ বলছেন, ''আমরা দল ঘোষণা করি। তার পরে সঞ্জু মেসেজ করে জানায় দলে ওকে রাখা যেতে পারে। সঞ্জু স্যামসন হোক বা অন্য় কেউ, কেরল ক্রিকেট সংস্থার নির্দিষ্ট নীতি রয়েছে। সেই নীতিকে শ্রদ্ধা করা উচিত সবার। আমরা সবাই জানি দলে জায়গা পাওয়ার জন্য সঞ্জুর প্রস্তুতি ক্যাম্পের দরকার নেই। তবে কেরল দলে যখন খুশি এলেই কি প্রতিনিধিত্ব করা যায়? ভারতীয় দলে কীভাবে পৌঁছল সঞ্জু? কেরল ক্রিকেট সংস্থার জন্যই সম্ভব হয়েছে। তার মানে এই নয় যে যখন খুশি এসে কেরলের হয়ে খেলা যাবে।''
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেয়ে বিতর্ক তৈরি করে দিলেন সঞ্জু স্যামসন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি