শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Poulami Chatterjee remembers her late father aka legndary actor soumitra chatterjee on his birth anniversary

বিনোদন | Exclusive: নিজের জন্মদিন কীভাবে পালন করতেন সৌমিত্র চট্টোপাধ্যায়? অভিনেতার জন্মবার্ষিকীতে জানালেন কন্যা পৌলমী

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৯ জানুয়ারী ২০২৫ ১৮ : ২১Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: বেঁচে থাকলে এদিন তাঁর বয়স হত ৯০। তিনি, সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর 'বাপি'কে নিয়ে নানান স্মৃতি, ছোট্ট ছোট্ট ভাবনা এবং উদ্যোগ আজকাল ডট ইন-এর সঙ্গে ভাগ করে নিলেন কন্যা পৌলমী চট্টোপাধ্যায়। “বাপি খুব জীবনমুখী মানুষ ছিলেন। দু’হাত ভরে জীবনকে আলিঙ্গন করেছেন। তাই মনখারাপ নয়, চেষ্টা করি ওঁর জীবনটাকে এমব্রেস করার। তবে একেক সময় মনে হয়, পলকে বছরগুলো কেটে গেল। কিন্তু স্মৃতি তো মানুষের সঙ্গে রয়ে যায়। কিছু না কিছু নিয়ে বাপিকে মনে পড়ছেই। একসঙ্গে বিঠোফেন শোনা, টেবিলে খেতে খেতে ভাল বই নিয়ে আলোচনা করা....”

 

 

প্রশ্ন ছিল, কীভাবে কাটাতেন উনি নিজের জন্মদিন? সৌমিত্র-কন্যা বলে উঠলেন, “ভীষণ কাজপাগল ছিলেন। কাজের মাধ্যমেই সেই দিনটিকে উদ্‌যাপন করতেন। শুটিং অথবা মঞ্চ নিয়েই ব্যস্ত থাকতেন। কোনওদিনও নিজের জন্মদিন নিয়ে আড়ম্বর পছন্দ করতেন না। আমার ঠাকুমা যত দিন বেঁচে ছিলেন, তত দিন ওঁর কাছে গিয়ে এই দিনে পায়েস খেয়ে আসতেন বাপি। আসলে, আমরা ভীষণ সাধারণ মানুষ। খুব সাধারণভাবে জীবন কাটিয়েছি। উনিও তাই। কোনওদিন-ই নিজের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান কিংবা কোনও পার্টির আয়োজন করেননি উনি। তবে জন্মদিনের সকালে ওঁর অসংখ্য অনুরাগীরা আসতেন আমাদের বাড়িতে শুভেচ্ছা জানাতে, ফুল দিতে।” 

 

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে একেবারেই কি কোনও তারকার সমাগম হত না চট্টোপাধ্যায়-বাড়িতে? উত্তরে পৌলমী চট্টোপাধ্যায় বললেন, “না, না তা কেন? ভানু বন্দ্যোপাধ্যায় সকাল-সকাল আমাদের বাড়িতে এই দিন চলে আসতেন বাপিকে  জন্মদিনের শুভেচ্ছা জানাতে। আমরা তখন লেক টেম্পল রোডের বাড়িতে থাকি। রবি কাকু আসতেন। গল্প-হাসি হতো খুব।” উল্লেখ্য, ৩, লেক টেম্পল রোডের বাড়িটির তিন তলার ফ্ল্যাটে এক সময় সপরিবার বাস করেছেন চট্টোপাধ্যায় পরিবার। এই বাড়িতে সত্যজিৎ ছিলেন ১৯৭০ সাল পর্যন্ত। পরের বছর ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে উঠে আসেন সৌমিত্র।”  

সৌমিত্র চট্টোপাধ্যায় কোনওদিন আত্মজীবনী লেখার কথা ভেবেছিলেন কি না? ধীরে, ধীরে দৃপ্তভাবে পৌলমীর জবাব, “না, কোনওদিনও না। কারণ আত্মজীবনী লিখতে গেলে যে সত্যিগুলো লিখতে হত, তাতে বহু মানুষ দুঃখ পেতেন। আর আত্মজীবনী লিখলে, পুরোটাই সত্যি কথা লিখবেন বলেই উনি স্থির করেছিলেন। কোনও কিছু রাখঢাক থাকত না তাতে। ফলে, এইসব ভেবেই তিনি আর আত্মজীবনী লেখার কথা ভাবেননি।”


কথাশেষে আবেগের ছোঁয়ায় তখন সৌমিত্র-কন্যার গলার স্বর ঈষৎ কম্পমান –“আর...বাপি বাড়িতে মানেই খাওয়ার টেবিলে আমার জন্য প্রতীক্ষা। আমি হয়তো কাজে, বাড়ির বাইরে। আমি না ফেরা পর্যন্ত বসে থেকেছে। খাওয়ার টেবিলে একা খেতে খেতে বাপিকে মনে পড়ে খুব...”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া