সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

BCCI to take a call on Rohit Sharma and Virat Kohli's future after Champions Trophy

খেলা | রোহিত-বিরাটকে নিয়ে বড় সিদ্ধান্ত কবে? দিনক্ষণ জানিয়ে দিলেন আগরকর

KM | ১৯ জানুয়ারী ২০২৫ ১৭ : ১৬Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে চর্চা চলছে। শেষ আটটি টেস্ট ম্যাচে হিটম্যান করেন মাত্র ১৬৪ রান। ১০ ম্যাচে কোহলি করেছেন ৩৮২ রান। 
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার  বিরুদ্ধে দুই তারকা নিজেদের  নামের প্রতি সুবিচার করতে পারেননি। রোহিত ও কোহলির ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই বলেছেন, এই দুই তারকারই এবার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। 

শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে। সেখানে মুখ্য নির্বাচক অজিত আগরকরকে দুই তারকার ভবিষ্যৎ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে অজিত আগরকর জানান, কে কেমন অবস্থায় রয়েছে, তার মূল্যায়ন করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। 

১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসি-র এই মেগা ইভেন্টের বল গড়াতে এখনও এক মাস সময় বাকি। আগরকর বলছেন, ''চ্যাম্পিয়ন্স ট্রফির এখনও একমাস সময় বাকি। এরা সবাই ওয়ানডে ক্রিকেটে দুর্দান্ত পারফর্মার। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে যাওয়ার পরে সবার পারফরম্যান্স খতিয়ে দেখা হবে। হাতে এখনও সময় আছে। কেবলমাত্র একজন বা দু'জন নয়, আমরা কোন পথে এগোতে পারি তা নিয়েও আলোচনা করা হবে। এই মুহূর্তে একদিনের ক্রিকেট আর চ্যাম্পিয়ন্স ট্রফির দিকেই আমাদের ফোকাস।'' 

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ানোর আগে অনেকেই বলছেন, রোহিত ও কোহলির ব্যাট না চললে ইংল্যান্ড সফরে তাঁদের দলে জায়গা পাওয়া কঠিন। 

কোন পথে ভারতীয় ক্রিকেট, চ্যাম্পিয়ন্স ট্রফি তার জবাব দিয়ে যাবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া