শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৯ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩৭Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে রয়েছেন সইফ আলি খান। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বিপদসীমার বাইরে। আর কয়েক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। আর সইফ, তিনি নিজে কী বলছেন? জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমের দাবি, তারা কথা বলেছেন পতৌদির 'নবাব'-এর সঙ্গে। তাদের ধন্যবাদ জানিয়ে সইফ বলেছেন, "আগের থেকে এখন অনেকটাই ভাল আছি।"
বলি-তারকার শারীরিক অবস্থার উপর এইমুহুর্তে খুঁটিয়ে নজর রাখছেন চিকিৎসকেরা। তাঁদের কথায়, ‘‘আইসিইউ থেকে বার করা হলেও এখনও বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ওঁর মেরুদণ্ডে আঘাত লেগেছিল। সেখান থেকে বেশ খানিকটা সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণ হওয়ায়, ক্ষতস্থানে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে।” তিনি আরও যোগ করেন, “তাই এখনও ওঁকে অনেকটা বিশ্রাম নিতে হবে। পাশাপাশি কিছুদিনওঁর হাঁটাচলাও বন্ধ রাখা হয়েছে। তাতে উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’’
সইফ হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, সে প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি চিকিৎসকদের তরফে। খবর, চলতি সপ্তাহেই হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন সইফ। তবে ছুটির পর তিনি এবং তাঁর পরিবার কোথায় থাকবেন তা এখনও জানা যায়নি। সূত্রের খবর, সইফ-করিনা নিজেদের দুই সন্তানকে নিয়ে পতৌদি প্যালেসে গিয়ে আগামী কয়েক মাস থাকবেন। থাকবেন, তারকার মা শর্মিলা ঠাকুরও। ইতিমধ্যেই সেই জায়গাও নাকি মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। আহত বলি-তারকা ও তাঁর পরিবারের জন্য নিরাপত্তারক্ষী থেকে দেহরক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে। তবে আগামী কয়েক মাস যে পতৌদি পরিবারের জন্য কঠিন হতে চলেছে, সেকথা বলাই বাহুল্য।
বুধবার নিজের ঘরেই, এলোপাথাড়ি ছুরি চলে বলি-তারকা, নবাব পুত্র সইফ আলি খানের উপর। শড়িরে ছ'টি ক্ষত, তারমধ্যে দুটি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতীতে বুধবার রাত থেকেই চিকিৎসারত সইফ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি