সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৯ জানুয়ারী ২০২৫ ১৬ : ০৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: গেতাফের কাছেও পয়েন্ট হারাল বার্সেলোনা। লা লিগার পয়েন্ট তালিকায় গেতাফে অনেক পিছিয়ে। অবনমনের লাল চোখ দেখছে তারা। সেই গেতাফের সঙ্গেই ড্র করতে হল বার্সেলোনাকে।
খেলার ৯ মিনিটে জুলস কুন্দের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু গোল ধরে রাখতে পারেনি তারা। ৩৪ মিনিটে মাওরো আরামবারি সমতা ফেরান গেতাফের হয়ে।
এই ম্যাচ ড্র করার ফলে টানা চারটি ম্যাচে পয়েন্ট নষ্ট করল বার্সেলোনা। বার্সেলোনা ও পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টের ব্যবধান এখন পাঁচ। অনেকটাই পিছিয়ে পড়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ১৯ ম্যাচ খেলে ৩৯ পয়েন্টে। অ্যাটলেটিকো মাদ্রিদ ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট। আর বার্সাও ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট।
বার্সা-গেতাফে ম্যাচে তাড়া করেছে বর্ণবৈষম্যের বিতর্ক। গ্যালারি থেকে বর্ণবিদ্বেষমূলক আচরণের জন্য খেলা দ্বিতীয়ার্ধে কিছুক্ষণ বন্ধ ছিল। বার্সেলোনার ডিফেন্ডার আলেয়ান্দ্রো বালদে জানান, গেতাফের গ্য়ালারি থেকে তাঁকে বর্ণবিদ্বেষমূলক আক্রমণ করা হয়েছে।
লা লিগার নিয়ম অনুযায়ী, বর্ণবিদ্বেষমূলক আক্রমণ থামানোর জন্য রেফারি ম্যাচ বন্ধ করতেই পারেন। সেই মতো রেফারি দ্বিতীয়ার্ধে খেলা থামান। স্টেডিয়ামের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে বলা হতে থাকে, বর্ণবিদ্বেষমূলক আচরণ চলতে থাকলে খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যাবেন।
বালদের উপরে এই আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা করেন বার্সেলোনা কোচ ফ্লিক। তিনি বলেন, ''ফুটবলে বা দৈনন্দিন জীবনে বর্ণবিদ্বেষের স্থান নেই। যারা এমন করছে তাদের স্থান ফুটবল মাঠ নয়।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি