শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mumbai police says Bollywood actor saif ali khan s attacker is bangladeshi national

বিনোদন | সইফের হামলাকারী বাংলাদেশী! বিস্ফোরক তথ্য উঠে এল মুম্বই পুলিশের হাতে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৯ জানুয়ারী ২০২৫ ১৬ : ০১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: ফের নতুন চমক সইফ- কাণ্ডে। অভিনেতার উপর হামলায় পাওয়া গেল বাংলাদেশী যোগ! এমনটাই জানিয়েছে মুম্বই পুলিশ। সইফ আলি খানের উপর হামলার প্রায় ৭০ ঘণ্টার মাথায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল মুম্বই পুলিশ। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। রবিবার ভোরে মুম্বই পুলিশ জানিয়েছিল, পশ্চিম থানে থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বিজয় দাস। তবে সদ্য পুলিশ জানাল জানা গেল, গ্রেপ্তার হওয়া ব্যাক্তির আসল নাম তা নয়। সে একাধিকবার নিজের নাম ভাঁড়িয়েছে! তার আসল নাম, মোহম্মদ শরিফ উল ইসলাম শেহজাদ। তার কাছে পাওয়া নথি, তথ্য থেকে জানা গিয়েছে সে বাংলাদেশী! 

 

 পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তকে কোর্টে পেশ করা হবে যত দ্রুত সম্ভব। মুম্বই পুলিশের ডিসিপি দীক্ষিত গেদামের কথায়, "ভারতীয় পাসপোর্ট আইন অনুযায়ী অভিযুক্তের উপর মামলা দায়ের করা হয়েছে।" পুলিশের তরফে আরও জানানো হয়েছে, সইফের উপর হামলার দিন-ই প্রথমবার তারকা-অভিনেতার বাড়ির অন্দরে ঢুকেছিল অভিযুক্ত। চুরি করতেই ঢুকেছিল সে! দীক্ষিত গেদাম আরও বলেন, "মাস পাঁচ-ছয় আগে অভিযুক্ত মুম্বইয়ে ঢুকেছিল। সে প্রথম কয়েক মাস মুম্বইয়ে থাকার পর শহরের উপকন্ঠে গিয়ে বসত গেড়েছিল। এরপর এই কাণ্ডের চোদ্দো দিন আগে ফের মুম্বইয়ে এসে হাজির হয়েছিল সে।"

 

 থানে অঞ্চলের এক গৃহ-সহায়ক ভাড়া দেওয়ার সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কর্মরত ছিল সে, তদন্তে নেমে এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। 

 

বুধবার নিজের ঘরেই, এলোপাথাড়ি ছুরি চলে বলি-তারকা, নবাব পুত্র সইফ আলি খানের উপর। শড়িরে ছ'টি ক্ষত, তারমধ্যে দুটি বেশ গভীর। চিকিৎসকরা প্রথম দিনেই জানিয়েছিলেন, অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গিয়েছেন, না হলে ঘটতে পারত আরও বড় কিছু। লীলাবতীতে বুধবার রাত থেকেই চিকিৎসারত সইফ। তারপর থেকেই তারকার পরিবারের পরিচারিকাদের লাগাতার জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। তাঁরা জিজ্ঞাসাবাদে বিবরণ দিয়েছেন, কীভাবে ঘরের মধ্যেই ঘটে গিয়েছে এই ভয়াবহ হামলার ঘটনা। বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও চালায়।

 

সইফকে ইতিমধ্যেই আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়া শুরু করেছেন। আশা করা যাচ্ছে, আগামী দু’এক দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া