সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Karun Nair not getting picked is like going against your own rule, says Shreevats Goswami

খেলা | 'নিজেদের নিয়ম নিজেরাই ভাঙল', করুণ নায়ার বাদ পড়ায় এবার বোর্ডকে একহাত নিলেন বঙ্গ ক্রিকেটার

KM | ১৯ জানুয়ারী ২০২৫ ১৪ : ১১Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: সাত ইনিংসে ৭৫২ রান করলেও চ্যাম্পিয়ন্স ট্রফির  দলে ডাক পাননি করুণ নায়ার। বিজয় হাজারে ট্রফিতে স্বপ্নের ফর্মে তিনি। শচীন তেণ্ডুলকরের মতো কিংবদন্তিও করুণ নায়ারের প্রশংসা করেছেন। সেই করুণ নায়ারকে না নেওয়া প্রসঙ্গে মুখ্য নির্বাচক অজিত আগরকর বলেছেন, সবাইকে এই দলে সুযোগ দেওয়া সম্ভব নয়। 

বিরাট কোহলি-রোহিত শর্মাদের ঘরোয়া ক্রিকেট খেলার কথা বলে  আসছেন প্রাক্তনরা। বোর্ডও ঘরোয়া ক্রিকেটের পক্ষে রায় দিচ্ছে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে রান পেলেও জাতীয় দলের দরজা খুলল না করুণ নায়ারের জন্য। বাংলার উইকেট কিপার শ্রীবৎস গোস্বামী একহাত নিয়েছেন বোর্ডের  এই নীতিকে। বিরাট কোহলির সঙ্গে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত শ্রীবৎস ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সেই তিনিই বলছেন, ''করুণ নায়ারকে নেওয়া হল না। এর অর্থ তোমরা নিজেরাই নিজেদের নিয়ম মানলে না। ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক তোমরাই করেছিলে। করুণ নায়ার দলে সুযোগ না পাওয়ায় ব্যথিত।'' 

শ্রীবৎস আরও বলেন, করুণ নায়ারকে ভারতীয় দলের সঙ্গে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে নিয়ে যাওয়াই যেত। বঙ্গ উইকেট কিপার বলেছেন, ''সাতটা ম্যাচে ৭৫২ রানের মালিকের  জন্য দৃষ্টান্ত  স্থাপন করাই যেত। একজন অতিরিক্ত প্লেয়ার নিয়ে যাওয়াই যেত। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত চারজন রিজার্ভ প্লেয়ার নিয়ে গিয়েছিল। ২০১৫  বিশ্বকাপে ধবল কুলকার্নিকেও ট্র্যাভেলিং রিজার্ভ  হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। অতিরিক্ত ওপেনার হিসেবে জয়সওয়াল? ষোড়শ সদস্য হিসেবে যোগ করাই যেত।''

শ্রীবৎস থেকে শুরু করে করে বাকিরা করুণ নায়ারের বাদ পড়া নিয়ে সোচ্চার। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সে সবে হেলদোল নেই। তারা নিয়ম করেন আবার সেই নিয়মের  বিরুদ্ধাচরণ করে।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া