সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ জানুয়ারী ২০২৫ ০৪ : ২৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জোড়া হারে সুপার সিক্সের আশায় বড় ধাক্কা খেয়েছে। হায়দরাবাদের সঙ্গে ড্রয়ের পর মুম্বই এবং মোহনবাগানের কাছে হার। যা আবার কিছুটা পিছিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলকে। ছয় নম্বরে থাকা মুম্বই সিটির সঙ্গে ১০ পয়েন্টের পার্থক্য। এক ম্যাচ কম খেললেও অঙ্ক ক্রমশ কঠিন হচ্ছে। লড়াইয়ে টিকে থাকতে পরের তিনটে ম্যাচ জিততেই হবে। তবে প্রতিপক্ষ সহজ নয়। গোয়া, কেরল এবং মুম্বইয়ের সঙ্গে পরের তিনটে ম্যাচ ইস্টবেঙ্গলের। তারমধ্যে দুটো অ্যাওয়ে, একটা হোম। কঠিন পরিস্থিতি। কিন্তু হাল ছাড়ছেন না অস্কার ব্রুজো। জোড়া হারের ধাক্কা কাটিয়ে জয়ের সরণিতে ফিরতে মরিয়া। যার শুরুটা গোয়া থেকেই করতে চান অস্কার। ভারতে প্রথম গোয়ায় কোচিং করান ইস্টবেঙ্গল কোচ। স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার সঙ্গে দু'বছর ছিলেন। গোয়ার সঙ্গে জড়িয়ে অনেক স্মৃতি। তাই মান্ডবীর তীর থেকেই ভাগ্যের চাকা ঘোরার আশায়।
অস্কার ব্রুজো বলেন, 'এই জায়গার সঙ্গে আমার আলাদা একটা সম্পর্ক আছে। পেশাদার এবং ব্যক্তিগত জীবনে। আমার স্ত্রীর সঙ্গে প্রথম দেখা গোয়াতেই হয়। প্রচুর বন্ধুবান্ধব রয়েছে। এখানে আমি খুব ভাল সময় কাটিয়েছি। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। ইস্টবেঙ্গল কখনও আইএসএলে টানা তিন ম্যাচে জয় পায়নি। বরং, এবার আমরা টানা তিন ম্যাচে হারের মুখে দাঁড়িয়ে। তবে আমি আশা ছাড়ছি না। যদিও চোট, কার্ড সমস্যায় আমরা জর্জরিত। প্রত্যেক ম্যাচে একটা নতুন লড়াই লড়তে হচ্ছে। ডিসেম্বরে আমরা ভাল খেলছিলাম। দুটো ম্যাচ হারায় আবার একটু পিছিয়ে পড়েছি। এফসি গোয়া প্রথম তিনে আছে। সুপার সিক্সের যোগ্যতা অর্জন করতে হলে আমাদের জিততেই হবে।'
যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন প্রথম দুই বা তিনে শেষ করার লক্ষ্য ছিল। কিন্তু পরপর চোট, কার্ড সমস্যায় মাঝের একটা সময় সাফল্য আসেনি। প্রথম ছয় ম্যাচে পয়েন্ট আসেনি। কিন্তু পরের ছয় ম্যাচে ১৪ পয়েন্ট পায় ইস্টবেঙ্গল। কিন্তু জোড়া হারে আবার একটা ধাক্কা। চলতি মরশুমে লক্ষ্যে পৌঁছনোর সম্ভাবনা কমছে। তবে অস্কার মনে করছেন, পরের তিনটে ম্যাচ জিততে পারলে একটা সম্ভাবনা থাকবে। তবে সেটা মোটেই সহজ হবে না। দিমিত্রিয়স ডিয়ামানটাকোসের পারফরম্যান্সে ম্যাড়ম্যাড়ে। গতবছরের সর্বোচ্চ স্ট্রাইকার গোলের মধ্যে নেই। লাল হলুদ কোচ মনে করছেন, এর অন্যতম কারণ চোট। যার ফলে বল সাপ্লাই সঠিকভাবে হচ্ছে না। অস্কার বলেন, 'দিমি ভাল স্ট্রাইকার। ও বক্স প্লেয়ার। তবে ওরও চোট ছিল। টানা ৫-৬টা ম্যাচ খেললে ছন্দ ফিরে পাবে। সল ক্রেসপো, মাদি তালাল চোট পাওয়ায় মাঝমাঠ থেকে সাপ্লাই কমে গিয়েছে। তারওপর ফর্ম নেই। নতুন বিদেশির অন্তর্ভুক্তি এবং সলের প্রত্যাবর্তনে আশা করছি সমস্যা মিটবে।' গুয়াহাটিতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন রিচার্ড সেলিস। কলকাতায় মাত্র দুটো পুরো সেশন প্র্যাকটিসের সুযোগ পান। দলের সঙ্গে গোয়ায় গিয়েছেন। রবিবার লাল হলুদ জার্সিতে অভিষেক হতে পারে ভেনেজুয়েলার ফরোয়ার্ডের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি