সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ জানুয়ারী ২০২৫ ০১ : ০৬Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের দামামা বেজে গেল। শনিবার বৈঠকে তুলকালাম কাণ্ড। নির্বাচন নিয়ে শাসক গোষ্ঠীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে বিরোধী গোষ্ঠী। ক্ষণিকের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চেয়ার ছোড়াছুড়িও হয়। একজন মহিলা সদস্য আহত হয়েছেন। কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষ, সচিব দেবাশিস দত্ত এবং প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। জানানো হয়েছে, ১৫ ফেব্রুয়ারির মধ্যে পরের কার্যকরী কমিটির বৈঠক ডাকা হবে। সেখানে নির্বাচন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং কর্মসূচি ঠিক করা হবে। সেই বৈঠকে বিরোধী গোষ্ঠীর কয়েকজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে।
মোহনবাগানের বার্ষিক সাধারণ সভার ঝামেলাকে গুরুত্ব দিতে চাননি বর্তমান এবং প্রাক্তন সচিব দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। দু'জনেই জানান, এক পরিবারের মধ্যে মতপার্থক্য স্বাভাবিক। দেবাশিস দত্ত বলেন, 'নিয়ম মেনে আইনত যত তাড়াতাড়ি নির্বাচন হওয়া উচিত, তাই হবে। আমরা ১৫ ফেব্রুয়ারির মধ্যে কার্যকরী কমিটির বৈঠক ডাকব। যারা দ্রুত নির্বাচন করতে চাইছে, সেই বৈঠকে তাঁদেরও ডাকা হবে। এদিন হয়তো ধাক্কাধাক্কি হয়েছে, তবে চেয়ার ছুড়ে মেরেছে কিনা আমার জানা নেই। আমরা ফুটবলের সমর্থক। একটু উত্তেজনা থাকবেই। নব্বই মিনিট আমাদের শরীরে আগুন জ্বলে। হালকা ঝামেলা হয়েছিল, কিন্তু সেটা সঙ্গে সঙ্গেই মিটে গিয়েছে। এটা কোনও ঘটনাই নয়। অতীতে এজিএমে যেসব ঘটনা ঘটেছে, সেই তুলনায় এটা কিছুই না।' সৃঞ্জয় বসুও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাননি। তিনি বলেন, 'ছোটখাট ভুল বোঝাবুঝি একটা মিটিংয়ে হয়। কিন্তু আমরা মোহনবাগান পরিবার। একটা বাড়িতে দশটা ভাই থাকলে সেখানেও তর্কাতর্কি হতে পারে। মোহনবাগান পরিবারে ছোট ঘটনা হয়েই থাকে। আমার নির্বাচন নিয়ে কথা ছিল, সেই নিয়ে নানা দিক থেকে নানা মন্তব্য আসছিল। আমাদের একটাই দাবি, নির্বাচন স্বচ্ছভাবে করা হোক। এই কমিটি ২০২২ সালে দ্রুততার সঙ্গে যেভাবে নির্বাচন সম্পন্ন করে, আশা করছি সেই দ্রুততা দেখিয়ে এবছরও নির্বাচন সম্পন্ন করবে।'
চলতি বছরের ১৮ মার্চ মোহনবাগানের বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। ২০২২ সালের মার্চ মাসে গঠিত হয়েছিল এই কমিটি। নির্বাচন হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু কোভিডের জন্য সেই বছর নির্বাচন হয়নি। পরের বছর নতুন কমিটি মনোনীত হয়। এদিন নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতেই সরগরম হয় বাগান তাঁবু। বর্তমান সচিব দেবাশিস দত্ত জানান, কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নিয়ম নেমেই নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে। অর্থাৎ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যা শেষ করতে বেশ কয়েক মাস লেগে যাবে। তারই বিরোধিতা করেন সৃঞ্জয় বসু। সঠিক সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। তারপরই ঠিক হয় ১৫ ফেব্রুয়ারির মধ্যে পরবর্তী কার্যকরী কমিটির বৈঠক ডাকা হবে। সেখানেই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি