সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | 'এসব ফ্যামিলি-ট্যামিলির ব্যাপার..', চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার মধ্যেই ভাইরাল রোহিতের মন্তব্য, কেন বললেন হিটম্যান?

KM | ১৮ জানুয়ারী ২০২৫ ০০ : ১২Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: শনিবার দুপুর সাড়ে বারোটায় বিসিসিআইয়ের সদর দপ্তরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন নিয়ে সাংবাদিক সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু সেই দল ঘোষণা করা হল প্রায় আড়াই ঘণ্টা পরে। দুপুর তিনটের সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হল। 

এই দল ঘোষণার আগে রোহিত শর্মা ও অজিত আগরকরের মধ্যে কথোপকথন নিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়। রোহিত বুঝতে পারেননি মাইক্রোফোন অন রয়েছে। মুখ্য নির্বাচক অজিত আগরকরের উদ্দেশে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''আমাকে আরও দু' ঘণ্টা অপেক্ষা করতে হবে। বোর্ড সচিবের সঙ্গে আলোচনা করতে হবে। এসব ফ্যামিলি ট্যামিলির ব্যাপার...। এখন সবাই আমাকে জিজ্ঞাসা করছে।'' 

 

রোহিতের সঙ্গে আগরকরের এই কথোপকথনের ভিডিও ভাইরাল হয়ে যায়। অনেকেই জল্পনা করতে শুরু করেন, পরিবার নিয়ে ভারতীয় বোর্ডের ফতোয়ার জন্যই হয়তো সতীর্থ  ক্রিকেটাররা রোহিত শর্মার কাছে বিষয়টা পরিষ্কার করে জানতে চাইছেন। ক্রিকেটারদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে হিটম্যানকে। তিনিও হয়তো গোটা বিষয়টি নিয়ে পরিষ্কার নন। তাই আগরকরকে বলছেন, আরও ঘণ্টা দুয়েক আমাকে অপেক্ষা করতে হবে। আসলে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে আলোচনা করে বোর্ডের নতুন ফতোয়া নিয়ে পরিষ্কার হতে চাইছেন রোহিত।  

রোহিত ও আগরকরের কথোপকথন সেই ইঙ্গিতই কিন্তু দিচ্ছে। হিটম্যান হয়তো আগরকরকে বলছিলেন, পরিবার নিয়ে যে নিয়ম চালু করা হয়েছে, সেই বিষয়ে তাঁকে জবাবদিহি করতে হচ্ছে। সাংবাদিক বৈঠক হয়ে গেলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সচিব দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন। আর তার জন্যই হয়তো রোহিতকে আরও ঘণ্টা দুয়েক অপেক্ষা করতে হবে। 

সাংবাদিক বৈঠকে অবশ্য রোহিতের দিকে উড়ে আসে প্রশ্ন। যার উত্তরে রোহিতকে বলতে শোনা গিয়েছে, ''এই বিষয়ে কি বোর্ড সরকারি ভাবে কিছু জানিয়েছে?'' আগরকরের সঙ্গে রোহিতের কথাবার্তা নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। তা নিয়েই চর্চা চলছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া