সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mohammad Siraj is not fit into Champions Trophy squad

খেলা | প্রথমে আরসিবি, এবার জাতীয় দল থেকেই বাদ, দুর্ভাগ্যের আরেক নাম মহম্মদ সিরাজ

KM | ১৮ জানুয়ারী ২০২৫ ২২ : ৫৮Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: প্রথমে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স। এবার টিম ইন্ডিয়া। 

হতভাগ্য ক্রিকেটার একজনই। তিনি মহম্মদ সিরাজ। 

আরসিবি-র সঙ্গে স্মরণীয় সাত বছরের যাত্রা হঠাৎই শেষ হয়ে যায় সিরাজের। এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পরে দেশের অধিনায়ক রোহিত শর্মা জানালেন, ''সিরাজের দলে সুযোগ না পাওয়াটা দুর্ভাগ্যজনক। তবে নতুন বল ছাড়া সিরাজ তেমন কার্যকরী নয়। আমরা এমন বোলার চাইছি যে নতুন, পুরনো বলে সমান কার্যকরী।''

অস্ট্রেলিয়া সফরের আগে ঘরের মাঠে সিরাজ মোটেও ছাপ ফেলতে পারেননি। দু'টি টেস্টে মাত্র ২টি উইকেট তাঁর নামের পাশে। সিরাজ বলেছিলেন, তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন। খুব খারাপ গিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে। ছন্দে ফিরতে আরও কঠিন পরিশ্রম দরকার। 

সেই সিরাজই বর্ডার-গাভাসকর ট্রফিতে নিয়েছেন ২১টি উইকেট। বুমরা নেন ৩২টি উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে বুমরার পরেই রয়েছেন সিরাজ। 

তবুও  ওয়াকিবহাল মহল বলেছে, বুমরাকে যথাযোগ্য সাহায্য সিরাজ করতে পারেননি। ২১টি উইকেট নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তাঁকে বাদ দিয়ে দিলেন নির্বাচকরা।  

সিরাজকে দলে না রাখায় আলোড়ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক ভক্ত লিখেছেন, ''মহম্মদ সিরাজ শেষ ভারতীয় বোলার যিনি আইসিসি-র ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন। এই মুহূর্তে তিনি বোলারদের মধ্যে আট নম্বরে। তবুও তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়তে হল।''  

বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীন একাধিক বার বিতর্কে জড়িয়েছেন সিরাজ। ট্রাভিস হেডের সঙ্গে ঝামেলা বহু দূর গড়ায়। বোলিং করার সময়ে ভাগ্য ফেরানোর জন্য একাধাকি বার বেল ফ্লিপ করেন সিরাজ। মারনাস লাবুশেনের সঙ্গেও বিতর্কে জড়িয়েছেন। যার জন্য দেশের প্রাক্তন ক্রিকেটাররা তাঁর সমালোচনাও করেছিলেন। 

আরেক ভক্ত নেটদুনিয়ায় লিখেছেন, ''২০২২ সালের পর থেকে ওয়ানডে-তে সবথেকে বেশি উইকেট সংগ্রাহকের নাম মহম্মদ সিরাজ। জাম্পার উইকেট সংখ্যা ৮৩। সিরাজের ৭১। ২২.৯ গড়ে তিনি উইকেট নিয়েছেন। হাসারাঙ্গা  শাহিন আফ্রিদির পরেই সিরাজ।''  

সিরাজ ঘাম ঝরাবেন, মরিয়া চেষ্টা করবেন, কিন্তু যথাযোগ্য পারিশ্রমিক পাবেন না। এই যেন তাঁর ভবিতব্য। 

নিজের ভাগ্যলিখনও হয়তো পড়া হয়ে গিয়েছে সিরাজের। এত বছর কাটিয়ে দেওয়ার পরও তাঁকে শুনতে হচ্ছে, নতুন বল ছাড়া তিনি কার্ষকরী নন। দুর্ভাগ্যের আরেক নাম বোধহয় মহম্মদ সিরাজ। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া