শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'বহুদিন আয়নায় নিজের মুখ দেখিনি'- পুড়েছিল মুখ! তবুও অভিনয় ছাড়েননি মৈত্রেয়ী, ফেলে আসা দিন নিয়ে আর কী বললেন অভিনেত্রী?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ জানুয়ারী ২০২৫ ২১ : ৫২Snigdha Dey

নিজস্ব সংবাদদাতা: মডেলিং দিয়ে শুরু এরপর সঞ্চালনা। তারপর অভিনয়ের মাধ্যমে ২৫ বছর ধরে দর্শকদের মন জয় করে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৈত্রেয়ী মিত্র। তবে ২৫ বছরের মধ্যে কয়েক বছর ভয়ংকর সময়ের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন অভিনেত্রী, প্রথমবার সেই কথা প্রকাশ্যে আনলেন তিনি। 

 

 

স্টেরয়েডের কারণে এক সময় পুরো মুখমণ্ডলী পুড়ে যায় অভিনেত্রী মৈত্রেয়ী মিত্রর। সেই সময় জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'সুবর্ণলতা'য় অভিনয় করছেন তিনি। আচমকা এই ঘটনা ঘটায় সেই সময় মাঝপথে ধারাবাহিক ছেড়ে দেন অভিনেত্রী। তবে পুরোপুরি হাল ছাড়েননি, অনেক যন্ত্রণা সহ্য করে অভিনয় চালিয়ে গিয়েছেন তিনি। 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিক চলাকালীন ঐ অবস্থাতেই মেকআপ করে অভিনয় করতেন। 

 


মৈত্রেয়ীর কথায়, "সারা মুখ সেই সময় জ্বলতো, মেকআপ করা হতো কিছুক্ষণের মধ্যেই দেখা গেল পুরো মেকআপ ফেটে গেল, সারা মুখে তখন ফোসকা, বারবার মেকআপ করে অভিনয় করতাম তখন। তবে এই সবকিছুই সম্ভব হয়েছে আমার পরিচালক এবং টেকনিশিয়ান দাদাদের জন্য। তাঁরা সব সময় সাহায্য করেছেন আমায়। এমনভাবে লাইট সেটআপ করা হতো, বা ক্যামেরা এমন অ্যাঙ্গেলে ধরা হত, যাতে আমার মুখের ক্ষত তেমনভাবে বোঝা না যায়। আমি সারা জীবন টলিউডের কাছে কৃতজ্ঞ, এই ২৫ বছরে আমি শুধুই পেয়েছি, টলিউড আমার সবকিছু দিয়েছে।"

 


তবে সেই সময় রাস্তায় বেরোলে বহু মানুষ নানা কথা বলেছেন মৈত্রেয়ীকে, তিনি চুপচাপ শুনেছেন। অভিনেত্রীর কথায়, "সেই সময় আমি আয়নায় বহুদিন নিজের মুখ দেখিনি, দেখতে পারতাম না। নিজেকে ওই ভাবে দেখে খারাপ লাগত, ভেঙে পড়তাম। তবে এই কঠিন সময় আমি পেরিয়ে এসেছি, তাই পিছনে ফিরে তাকাতে চাই না।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া