সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রিঙ্কু সিং-প্রিয়া সরোজের মধ্যে কিছুই ঘটেনি! বাগদানের খবর সামনে আসার পরেই বিস্ফোরক দাবি সাংসদের বাবার

Kaushik Roy | ১৮ জানুয়ারী ২০২৫ ২০ : ১২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের বাগদানের গুজব ছড়িয়ে পড়েছে। তবে প্রিয়ার বাবা তুফানি সরোজ এই দাবিকে অস্বীকার করেছেন। প্রকাশ্যেই জানিয়েছেন যে, এই খবর পুরোপুরি মিথ্যা। রিঙ্কু সিংয়ের বাগদানের জল্পনার মধ্যেই প্রিয়ার বাবার মন্তব্যে নতুন মোড়। প্রিয়ার বাবা তুফানি সরোজ তিনবারের সংসদ সদস্য। বর্তমানে কেরাকাটের বিধায়ক পদে আছেন তিনি। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বাগদান এখনও হয়নি। প্রিয়া বর্তমানে কর্মসূত্রে তিরুবনন্তপুরমে রয়েছেন এবং বাগদানের খবর সম্পূর্ণ ভুল।

 

তিনি বলেন, ‘প্রিয়া এই মুহূর্তে তিরুবনন্তপুরমে কাজের জন্য রয়েছেন। রিঙ্কু সিংয়ের সঙ্গে তাঁর বাগদান এখনও হয়নি। দুই পরিবারের মধ্যে কথা চলছে, তবে বাগদানের খবর একদম ভুল’। তবে ক্রিকেটার এবং সাংসদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন প্রিয়ার বাবা। প্রসঙ্গত, শুক্রবার হঠাৎই খবর আসে ভারতের অন্যতম বিস্ফোরক ব্যাটার রিঙ্কু সিং বাগদান সম্পন্ন করেছেন প্রিয়া সরোজের সঙ্গে। প্রিয়া বর্তমানে সমাজবাদী পার্টির সাংসদ। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের ঠিক আগে বাগদান সেরে ফেলেছেন রিঙ্কু। রিঙ্কুর বাগদত্তা প্রিয়া সরোজ নিজেও অসাধারণ সাফল্যের জন্য পরিচিত।

 

মাত্র ২৫ বছর বয়সে লোকসভা নির্বাচনে জিতে মছলিশহর আসন থেকে সাংসদ নির্বাচিত হন তিনি। লোকসভা নির্বাচনে বিজেপির প্রভাবশালী নেতা বিপি সরোজকে পরাজিত করে সকলকে চমকে দেন প্রিয়া। প্রিয়া সরোজ সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তাঁর উজ্জ্বল অ্যাকাডেমিক কেরিয়ার এবং পেশাগত প্রোফাইল তাঁকে রাজনীতির মঞ্চে আরও শক্তিশালী করে তুলেছে। এই খবর সামনে আসার পর হইচই পরে গিয়েছে রিঙ্কু সিংকে নিয়ে। এরপরের দিনই বাগদান নিয়ে বড় আপডেট দিলেন প্রিয়ার বাবা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া