সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ জানুয়ারী ২০২৫ ২০ : ০৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর নিয়মে কড়াকড়ি আনতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় দলে তারকা সংস্কৃতি বন্ধ করতে দশটি গাইডলাইন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, গৌতম গম্ভীরের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তারমধ্যে একটি নিয়ম হল, বিদেশ সফরে কোনও ক্রিকেটার ব্যক্তিগত রাঁধুনিকে নিয়ে যেতে পারবে না। তবে যাতে কোনও ক্রিকেটার সমস্যায় না পড়ে, বিকল্প ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বোর্ড। এবার থেকে বিদেশ সফরে ভারতীয় দলের সঙ্গে দু'জন রাঁধুনিকে পাঠানো হবে। বোর্ডের এক কর্তা বলেন, 'ক্রিকেটারদের কথা ভেবে আমরা একটা বিকল্প ব্যবস্থা নিয়েছি। তাঁদের সেটা জানানোও হয়েছে। বোর্ডই দলের সঙ্গে দু'জন রাঁধুনিকে পাঠাবে। তাঁরা ক্রিকেটারদের চাহিদা অনুযায়ী খাবার বানিয়ে দিতে পারবে। সবাই যাতে নিজেদের পছন্দ মতো খাবার পায়, সেটা নিশ্চিত করা হবে। লম্বা সফরে অনেকেই বাড়ির খাবার মিস করে। বোর্ডের রাঁধুনিরা সেই অভাব পূরণ করবে।'
বিরাট কোহলি সহ একাধিক ক্রিকেটার খাওয়া-দাওয়ার বিষয়ে সতর্ক। পুষ্টিবিদদের নির্দেশ মেনে চলেন। বিদেশে সবসময় তাঁদের চাহিদা মতো খাবার পাওয়া যায় না। তাই গত ছয়, সাত বছর ধরে ভারতীয় দলের কয়েকজন সদস্য নিজেদের খরচে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে বিদেশ সফরে যান। তাঁদের থাকার আলাদা ব্যবস্থা করেন ক্রিকেটাররা। যাতায়াত, রান্নার ব্যবস্থাও ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে করেন। তাঁরা শুধু হোটেলে রান্না করা খাবার পৌঁছে দেয়। কিন্তু এবার সেটা বন্ধ করতে উদ্যোগী বোর্ড। গম্ভীর চাইছেন না, খাওয়ার জায়গায় টিমের সদস্যরা ছাড়া বাইরের কেউ থাকুক। সেই জন্যই এই সিদ্ধান্ত। বোর্ডের এক কর্তা বলেন, 'কয়েকজন ক্রিকেটার খাবারের বিষয়ে শৃঙ্খলা মেনে চলে। চোট সারিয়ে ফেরার সময় খাবার নিয়ে খুবই সতর্ক থাকে ক্রিকেটারের। পুষ্টিযুক্ত খাবারের পাশাপাশি ওজনের বিষয়টাও খেয়াল রাখতে হয়। সেই দিকটা খেয়াল রাখা হবে। সেরা মানের উপাদান ব্যবহার করবে বোর্ডের রাঁধুনিরা।' ক্রিকেটারদের খাদ্যাভাস একটা নিয়মে বেঁধে দিতে চাইছে বোর্ড কর্তারা। কয়েকজন অতিরিক্ত নিয়ম মানলেও, অনেকের এই বিষয়ে অতটা সতর্ক নয়। এবার খাদ্যাভাসেও শৃঙ্খলা আনতে চাইছে বোর্ড।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি