সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

these warning signs of excessive high cholesterol level in leg appears at night details inside

লাইফস্টাইল | পায়ের সমস্যাও জানান দেবে শরীরে বেড়েছে কোলেস্টেরল! জানুন কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন

AD | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আজকাল আধুনিক জীবনযাত্রায় অল্প বয়সেই শরীরে বাসা বাঁধছে জটিল রোগ। নেপথ্যে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব, অতিরিক্ত দুশ্চিন্তা সহ বিভিন্ন কারণ। কয়েক বছর আগেও কমবয়সীদের মধ্যে কোলেস্টেরল বেড়ে যাওয়ার সমস্যা দেখা যেত না। কিন্ত ইদানীং বয়স ৪০ পার হতে না হতেই কোলেস্টেরল বেড়ে যাওয়ার চিন্তা ভাঁজ ফেলছে কপালে। আর কোলেস্টেরল বাড়লেই যে ঝুঁকি বেড়ে যায় হৃদরোগের!

শরীরে ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা বাড়লে রক্তে ভাসতে থাকা ওই চটচটে পদার্থগুলি একটা সময়ে ধমনীর গায়ে আটকে যায়। শরীরে রক্ত চলাচল করতে বাধা পায়। ফলে  নানা সমস্যা শুরু হয়। কোলেস্টেরলের মাত্রা বাড়লে পায়েও লক্ষণ ধরা পড়ে। সঠিক সময়ে সেই সব সংকেত বুঝলেই সাবধান হওয়া যায়। তাহলে পায়ের কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন, জেনে নিন- 

বিশেষজ্ঞদের কথায়, আমাদের পায়ের আর্টারিতেও জমতে পারে কোলেস্টেরল। আর সেই কারণে পায়ের রক্তনালী সরু হয়ে যায়। ফলে সেখানে স্বাভাবিক রক্ত চলাচল ব্যহত হয়। তখন খানিক হাঁটচলা বা ব্যায়াম করলেই পায়ে ব্যথা হতে পারে। 

আঘাত লাগেনি তাও সকালবেলা ঘুম থেকে উঠে যদি পায়ের পাতা অস্বাভাবিক ফোলা লাগে তাহলে সতর্ক হন। এক্ষেত্রে অনেকে ভাবেন ইউরিক অ্যাসিড বাড়ার ফলে পা ফুলে গিয়েছে। কিন্তু খারাপ কোলেস্টেরল বেড়ে গেলেও এই লক্ষণ দেখা দিতে পারে। 

মাঝে মাঝেই কি পায়ে চিনচিনে ব্যথা শুরু হয়? পা-পায়ের পাতা অবশ হয়ে যায়? পায়ের রক্তনালিতে কোলেস্টেরল জমা হওয়ার কারণেও এমনটা হতে পারে। পায়ে চিনচিনে ব্যথা হতে শুরু হয়। বিশেষ করে রাতে ঘুমোনোর সময় এমনটা হতে পারে।

কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে পায়ের পেশিতে টান ধরতে পারে। এর ফলে পায়ের পাতার নীচে জ্বালা ভাব, পায়ের স্নায়ু ক্ষতিগ্রস্ত, পায়ে টান ধরা, পায়ের আঙুল ফুলে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে থাকে।

রক্তে কোলেস্টেরল বেড়ে গেলে রাতের দিকে পা ক্রমাগত ঠান্ডা হতে থাকে। যে কোনও সময়ে রাতের দিকে পা ঠান্ডা হয়ে এলে সাবধান হওয়া প্রয়োজন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া