সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৮ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটারদের জন্য নতুন নিয়মকানুন চালু করছে বিসিসিআই। দশটি গাইডলাইনের কথা জানানো হয়েছে। তারমধ্যে রয়েছে ট্রাভেলের নতুন নিয়মও। ম্যাচে এবং প্র্যাকটিস সেশনে দলের সঙ্গে ট্র্যাভেল করা বাধ্যতামূলক করা হয়েছে। যা দেখে অবাক আকাশ চোপড়া। নিজের ইউ টিউব চ্যানেলে এই নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ক্রিকেটার। তিনি মনে করেন, নিয়মের অপব্যবহারের জন্যই নতুন করে গাইডলাইন সেট করতে বাধ্য হয়েছে বোর্ড। আকাশ চোপড়া বলেন, 'প্লেয়াররা আলাদা করে পরিবারের সঙ্গে ট্র্যাভেল করতে পারে না। ম্যাচ এবং প্র্যাকটিসে দলের সঙ্গে যাতায়াত করা বাধ্যতামূলক। হঠাৎ করে এই নিয়ম আনায় আমি অবাক। বরাবরই প্র্যাকটিসে এবং ম্যাচে গোটা টিম একসঙ্গে যায়। আজীবন ধরে এটাই চলে আসছে। কেউ যদি আরও বেশি সময় ধরে প্র্যাকটিস করতে চায়, সেটা কোচকে অনুরোধ করা হয়। কিন্তু কেউ কি আগে বেরিয়ে যেত? কিছু নিশ্চয়ই ঘটেছে। নয়তো হঠাৎ এই নিয়ম জারি হতো না।'
গত শনিবার অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা নিয়ে রিভিউ মিটিংয়ে বসে বোর্ড কর্তারা। হাজির ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগরকর। সেই বৈঠকেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। অস্ট্রেলিয়া সফরে একদিন যশস্বী জয়েসওয়ালের দেরীতে প্র্যাকটিসে যোগ দেওয়ার ঘটনা শোনা গিয়েছিল। কিন্তু আকাশ চোপড়া মনে করছেন, শুধুমাত্র এই কারণে এত কড়াকড়ি হয়নি। দলের অনেকেই এক্ষেত্রে দায়ী। চোপড়া বলেন, 'আমার মনে হয় না সবাই নিয়মভঙ্গ করে। একদিন যশস্বী সময় মতো পৌঁছতে পারেনি। তার জন্য ওকে শাস্তিও পেতে হয়। সেটা আলাদা বিষয়। যদি কেউ দলের সঙ্গে যেতে না চায়, তার জন্য অনুমতি নিতে হয়। যে অনুমতি দিয়েছে তাঁকে জিজ্ঞেস করা উচিত।' নতুন নিয়ম অনুযায়ী, কেউ আলাদা ট্র্যাভেল করতে চাইলে, হেড কোচ এবং নির্বাচক কমিটির চেয়ারম্যানের থেকে অনুমতি নিতে হবে। তারকা ক্রিকেটারদের ক্ষেত্রে একটু বেশিই কড়াকড়ি করা হচ্ছে মনে হতেই পারে। তবে ভারতের প্রাক্তনী জানান, নিয়ম ভাঙলে তার ফল পেতেই হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি