সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৭ জানুয়ারী ২০২৫ ০৪ : ৫৩Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। অলিম্পিকে দু'বারের পদক জয়ীর লড়াই কাজে লাগল না। শুক্রবার ৯-২১, ২১-১৯, ১৭-২১ গেমে হেরে ইন্ডিয়া ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন সিন্ধু। ৬২ মিনিটের লড়াইয়ে প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ইন্দোনেশিয়ার গ্রেগোরিয়া মারিস্কা টুনজুনের কাছে হারেন হায়দরাবাদি শাটলার। ম্যাচ শেষে সিন্ধু বলেন, 'এত লড়াই করার পরও তৃতীয় গেমে হার হতাশজনক। আমাকে আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। কয়েকটা লম্বা ব়্যালি হয়। আমাকে আরও ধারাবাহিক হতে হবে। প্রথম গেমে আমি স্বচ্ছন্দ ছিলাম না। সহজ ভুল করি।' প্রথম গেমের ব্রেকে ইন্দোনেশিয়ান প্রতিপক্ষ ১১-৪ এ লিড নিয়ে নেয়। প্রথম গেমে আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। দ্বিতীয় গেমেও ৬-২ এ এগিয়ে যান। তবে লড়াইয়ে ফেরেন সিন্ধু। একটা সময় ম্যাচ ৯-৯ ছিল। হাড্ডাহাড্ডি লড়াই চলে। শেষপর্যন্ত ২১-১৯ গেমে জেতেন। তৃতীয় গেমে কয়েকটা লম্বা ব়্যালি হয়। প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখেন সিন্ধু। কিন্তু শেষরক্ষা হয়নি।
সিন্ধু বিদায় নিলেও ইন্ডিয়া ওপেনের শেষ চারে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠি। শুক্রবার জিন ইয়ং এবং ক্যাং মিন হিউকের কোরিয়ান জুটিকে স্ট্রেট গেমে উড়িয়ে দেয় তাঁরা। ম্যাচের ফলাফল ২১-১০, ২১-১৭। মাত্র ৪১ মিনিটে ম্যাচ পকেটে পুরে নেয়। চায়না মাস্টার্স, মালয়েশিয়া সুপার ১০০০ এর পর ইন্ডিয়া ওপেনের সেমিফাইনালে ভারতীয় জুটি। সপ্তম বাছাইরা মালয়েশিয়ায় জে ফেই গো এবং নূর ইজুদ্দিনের মুখোমুখি হবে। লম্বা ব়্যালি দিয়ে ম্যাচ শুরু হয়। তারপর গোটা ম্যাচে আধিপত্য বজায় রাখে সাত্ত্বিক-চিরাগ। প্রথম গেমে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ। দ্বিতীয় গেমে ম্যাচে ফেরার চেষ্টা করে কোরিয়ান জুটি। কিন্তু লাভ হয়নি। সেমিফাইনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ভারতীয় জুটি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি