শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Actress Debashree roy Srabanti Chatterjee talks about new bengali movie Jhumur in its premiere

বিনোদন | 'আর পাঁচটা বাংলা ছবির থেকে আলাদা...' ঝুমুর-এর প্রিমিয়ারে আর কী‌ বললেন দেবশ্রী রায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৭ জানুয়ারী ২০২৫ ০৪ : ৪৫Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল বাংলা ছবি 'ঝুমুর'। এদিন ছবির প্রিমিয়ারে ছবির কলাকুশলীরা ছাড়াও হাজির হয়েছিলেন দেবশ্রী রায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো টলিপাড়ার একাধিক জনপ্রিয় ব্যক্তিত্বরা।

নারীর লড়াই দিকে দিকে ছড়িয়ে রয়েছে। সেই লড়াইকেই আরও একবার বড়পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক বরুণ দাস। একটি ছাপোষা মেয়ের জীবনযুদ্ধের কাহিনি বলবে 'ঝুমুর'। প্রযোজনায় সত্যরঞ্জন শীল ও রাজশ্রী। 

 

ঝুমুর, একজন আদিবাসী মেয়ের প্রতিবাদের গল্প। দশভূজার মতো সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জিতে যাওয়ার গল্প। ছবিতে ঝুমুর মুর্মু মেধাবী ছাত্রী। পড়াশোনার পাশাপাশি খেলাধূলাতেও সমান দক্ষ। উচ্চ শিক্ষার জন্য সে পৌঁছয় শহরে। ভর্তি হয় শহরের এক নামী বিশ্ব বিদ্যালয়ে। নতুন শহর, নতুন সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব। 

 

কিন্ত হঠাৎই হোস্টেলের ঘরে এক বান্ধবীর আত্মহত্যা বদলে দেয় ঝুমুরের জীবন। এই আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে ঝুমুরের মনে হয়, এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কি মেয়েরা সত্যিই সুরক্ষিত? একদিন নিজের আত্মরক্ষার জন্য ঝুমুরকে লড়াই করতে হয়েছে গ্রামের জঙ্গলের মানুষখেকো শিয়ালের সঙ্গে। কিন্ত আজ কি সে এই শহরের মানুষরূপী নরখাদকদের সাথে লড়াই করতে পারবে? এই উত্তর মিলবে ছবির গল্পে।

 

 

প্রযোজনার পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজশ্রীকে। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, সাহেব চট্টোপাধ্যায় ও জন ভট্টাচার্যকে।

 

'ঝুমুর' সম্পর্কে শ্রাবন্তী বললেন, "ছবির পরিচালক বরুণ দাসের সঙ্গে বহু বছর আগে 'চ্যাম্পিয়ন' ছবিতে কাজ করেছিলাম। নায়িকা হিসাবে আমার প্রথম ছবি। রবিজির সহ-পরিচালক ছিলেন বরুণ। তিনি এখন ছবির পরিচালনা করছেন, তা দারুণ আনন্দের ব্যাপার আমার কাছে। দর্শকের উদ্দেশ্যে বলব, একটু অন্যধরনের ছবি 'ঝুমুর'। আর পাঁচটা গড়পড়তা ছবির মতো নয়। ছবির গোটা টিমের জন্য আমার তরফে রইল শুভেচ্ছা।" 

 

দেবশ্রী রায় বললেন, "বহুদিন ছবি দেখি না। এই ছবির গল্প শুনে মনে হয়েছে বেশ ইন্টারেস্টিং, তাই এলাম।"

 

ছবির মুখ্য অভিনেত্রী রাজশ্রীর কথায়, "এই ছবিতে অভিনয় করা আমার কাছে সুন্দর অভিজ্ঞতা, আমার প্রায় ২ বছর সময় লেগেছে নিজেকে তৈরি করতে। এই ছবি আমি আদিবাসী মেয়ের চরিত্রে অভিনয় করেছি। তাই আদিবাসী গ্রামে গিয়ে দিনের পর দিন থেকেছি, সেখানকার ভাষা শিখেছি। এছাড়াও মার্শাল আর্টের ট্রেনিং, তলোয়ার চালানো, লাঠি খেলা সবই শিখতে হয়েছে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া