সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৭ জানুয়ারী ২০২৫ ০০ : ৫২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় নোভাক জকোভিচ। ১০ বারের মেলবোর্ন চ্যাম্পিয়ন হিসেবে আরও একটি দাপুটে শো। শ্বাসকষ্ট নিয়েই ম্যাচ জিতলেন সার্বিয়ান তারকা। ম্যাচ চলাকালীন মেডিক্যাল টাইমআউট প্রয়োজন হয় ৩৭ বছরের তারকার। ইনহেলার নিতে দেখা যায় জকোকে। তারপর আবার কোর্টে নেমে ম্যাচ জেতেন। কুর্নিশ জানাতেই হবে। প্রথম দুই ম্যাচে একটি করে সেট খোয়ান। কিন্তু শুক্রবার ২৬ নম্বরে থাকা টমাস মাচহাকের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সে জয়। ২ ঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে স্ট্রেট সেটেই জেতেন। ম্যাচের ফলাফল ৬-১, ৬-৪, ৬-৪। জয়ের ফলে গ্র্যান্ডস্লামের শেষ ষোলোয় ৬৬তম বার খেলবেন জকোভিচ। রজার ফেডেরারের থেকে মাত্র তিন পিছিয়ে। মোট ৬৯ বার গ্র্যান্ডস্লামের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলেন সুইস তারকা। পরের ম্যাচে জিরি লেহেচকার মুখোমুখি হবেন জোকার। শেষ আটে কার্লোস আলকারাজের বিরুদ্ধে নামতে হতে পারে সার্বিয়ান তারকাকে।
জেতার পর জকোভিচ বলেন, 'আমার মনে হয়, আমি খুবই ভাল খেলেছি। নিজের খেলায় খুশি। তবে স্ট্রেট সেটে ওকে হারাতে পারায় কিছুটা অবাক। দ্বিতীয় সেটে ব্রেক করতে পারত। আমি শারীরিকভাবে ভাল জায়গায় ছিলাম না। কিন্তু ধরে রাখতে পেরেছি। তৃতীয় সেটে আমি আবার ছন্দে ফিরি। সার্বিকভাবে নিজের পারফরম্যান্সে খুশি।' স্ট্যান্ড থেকে তাঁকে ক্রমাগত সাপোর্ট করেন নতুন কোচ অ্যান্ডি মারে। প্রথম সেটে অনায়াসে জেতার পর দ্বিতীয় সেটে কিছুটা ব্যাকফুটে চলে যান জকো। তবে তাঁর সার্ভিস ব্রেক হলেও দ্রুত ম্যাচে ফিরে আসেন। দ্বিতীয় সেটে সার্বিয়ান তারকার মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন পড়ে। মাঝে বিরতি নিতে হয়। ইনহেলার ব্যবহার করতে দেখা যায়। কিন্তু কোনও কিছুই প্রতিরোধ গড়তে পারেনি। সব বাধা পেরিয়ে আরও একটি রেকর্ডের দিকে এগিয়ে চলেছেন জকোভিচ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি