শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Rahul Majumder ১৭ জানুয়ারী ২০২৫ ০০ : ৪৮Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: দু'মাসের মধ্যেই বেঙ্গল টপার হয়ে সেরার সেরা জি বাংলা নতুন ধারাবাহিক 'পরিণীতা'। এই বিশেষ দিনে সেটে রায়ানকে পাওয়া না গেলেও হাসিমুখে দেখা গেল 'পারুল' অর্থাৎ ঈশানী চট্টোপাধ্যায়কে। যদিও ঈশানীর কথায়, "আমি সব সময় হাসিমুখেই থাকি, ভাল খারাপ নিয়েই জীবন, ভালর সঙ্গে খারাপটাকেও গ্রহণ করতে পারি।"
প্রথম ধারাবাহিকেই এতটা জনপ্রিয়তা পাওয়া, পাশাপাশি আবার বেঙ্গল টপার হওয়া, কী বললেন পর্দার ‘পারুল’? ঈশানীর কথায়, "আজকের সেটে প্রায় কেউই নেই, তাই সবাই মিলে একসঙ্গে মজা করতে পারছি না। তবে সবাই দারুন খুশি, মিষ্টি খাওয়া হবে নিশ্চয়ই। তবে শুধুই সাফল্যকে মনে রাখলেই হবে না, আমাদের আরও পরিশ্রম করতে হবে, যাতে দর্শকের একইভাবে ভালবেসে যান এই ধারাবাহিক।"
তবে ধারাবাহিক শুরুর আগে একটা মন খারাপ ছিল ঈশানীর। অভিনেত্রীর কথায়, "প্রথমদিকে যা ট্রোলিং হচ্ছিল, ভেবেছিলাম দর্শকেরা হয়তো আমায় মেনেই নেবেন না। কিন্তু ধীরে ধীরে 'পারুল'কে দর্শকেরা ভালবাসতে শুরু করেন। আমি হয়তো খানিকটা হলেও ফুটিয়ে তুলতে পারছি এই চরিত্র এবং অবশ্যই বাকি সকলেই দারুণ কাজ করছেন। তাই পারুলকে অর্থাৎ আমাকে ভরসা করতে শুরু করেন দর্শকেরা। আশা করি পরবর্তী সময়েও পারুলকে বিশ্বাস করবেন তাঁরা। তাই খুশি তো হচ্ছি ঠিকই, কিন্তু এটা নিয়েই মেতে থাকলে আমার কাজের ক্ষতি হতে পারে। কাজটা সবার আগে ভাল করে করার চেষ্টা করছি। ভালবাসাটাও নেব আবার খারাপ করলে সমালোচনাও মাথা পেতে নেব। আপাতত আরও ভাল কাজ করতে চাই, যাতে দর্শকরা সব সময় এভাবেই ভালবাসতে পারেন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি