সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | রেকর্ড চুক্তিতে ২০৩৪ পর্যন্ত ম্যান সিটিতে, সপ্তাহে কত টাকা পাবেন হালান্ড? জানলে চোখ কপালে উঠবে

Sampurna Chakraborty | ১৭ জানুয়ারী ২০২৫ ২৩ : ০০Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে রেকর্ড চুক্তি আর্লিং হালান্ডের। ২০৩৪ সাল পর্যন্ত এতিহাদ স্টেডিয়ামই স্থায়ী ঠিকানা ২৪ বছরের তারকা ফুটবলারের। ম্যান সিটির সঙ্গে ৯.৫ বছরের চুক্তি হল হালান্ডের। শুক্রবার এই ঘোষণা করে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। তাঁর বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত ছিল। সংশ্লিষ্ট বছর জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আড়াই বছর আগেই আবার নতুন চুক্তিতে সই করলেন নরওয়ের স্ট্রাইকার। রেকর্ড চুক্তি। সাধারণত কোনও ফুটবলারের সঙ্গে দীর্ঘ দশ বছরের চুক্তি কোনও ক্লাবই করে না। খুব বেশি হলে পাঁচ বছর। ২০২২ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে যোগ দেন হালান্ড। গত দু'বছরে ক্লাবের হয়ে ১২৬ ম্যাচে ১১১ গোল করে ফেলেছেন।

দ্য স্কাই ব্লুদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে খুশি তারকা ফুটবলার। হালান্ড বলেন, 'নতুন চুক্তিতে সই করতে পেয়ে আমি খুবই খুশি। এই গ্রেট ক্লাবে আরও সময় কাটাতে পারব ভেবেই ভাল লাগছে। ম্যাঞ্চেস্টার সিটি বিশেষ ক্লাব। সমর্থকরা অসাধারণ। এইধরনের পরিবেশে সবার সেরাটা বেরিয়ে আসে।' বিশ্বফুটবলে রেকর্ড ব্রেকিং চুক্তি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী চুক্তি। এর আগে এই রেকর্ড ছিল কোল পামারের। চেলসির সঙ্গে ৯ বছরের চুক্তি ছিল তাঁর। এবার সেটাকে ছাপিয়ে গেলেন হালান্ড। বিশাল অঙ্কের চুক্তি। জানেন ভারতীয় মুদ্রায় প্রতি সপ্তাহে কত টাকা পাবেন হালান্ড? প্রত্যেক সপ্তাহে ক্লাব থেকে তাঁর আয় আনুমানিক ৫ কোটি ২৮ লক্ষ টাকা।

ইপিএলের ইতিহাসে এর আগে সপ্তাহ প্রতি এত টাকা কেউ আয় করেনি। ইংল্যান্ডে ক্লাব ফুটবল খেলাকালীন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ওয়েন রুনি, কেভিন ডি ব্রুইন, মহম্মদ সালাও এই বিপুল টাকা পায়নি। রেকর্ড অঙ্কের চুক্তিতে বেশ কয়েকটা নজির গড়ে ফেললেন হালান্ড। ২০২২ সালে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবকে একের পর এক সাফল্য এনে দেন। সিটির হয়ে দুটো প্রিমিয়ার লিগ জেতেন হালান্ড। এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, সবই রয়েছে তাঁর ঝুলিতে। তবে সাফল্যের খিদে মেটেনি। সিটির হয়ে আরও ট্রফি জিততে মরিয়া নরওয়ের স্ট্রাইকার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া