শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Shahid Kapoor expressed shock over the stabbing of his Rangoon movie co star Saif Ali Khan

বিনোদন | মুম্বই কি সত্যিই নিরাপদ তারকাদের জন্য? সইফ-কাণ্ডে মুখ খুললেন করিনার ‘প্রাক্তন’

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ জানুয়ারী ২০২৫ ২২ : ৩৬Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় কড়া নিন্দার মুখে মহারাষ্ট্রের নবনির্বাচিত বিজেপি সরকার। তারকারাও প্রশ্ন তুলেছে মায়ানগরীর নিরাপত্তা নিয়ে। পাশাপাশি সইফের দ্রুত আরোগ্য কামনায় দিয়েছেন শুভেচ্ছাবার্তাও। এবার মুখ খুললেন বলি-তারকা শাহিদ কাপুর। সইফের সঙ্গে 'রেঙ্গুন' ছবিতে অভিনয় কপড়েছিলেন তিনি।  অভিনেতার আরও একটি পরিচয় তিনি সইফের স্ত্রী করিনার প্রাক্তন প্রেমিক। 

 

সামনেই মুক্তি আসন্ন শাহিদের ‘দেবা’। এই ছবির প্রচারে অনুষ্ঠানে এসে সইফের বিষয়ে মুখ খুললেন তিনি – “আমরা আশা করি, সইফ ভাল আছেন। আমরা এও আশা করতে পারি সইফ আগে থেকে এখন সুস্থ বোধ করছেন। কারণ সত্যি কথা বলতে কি, আমরা সবাই খানিক আতঙ্কিত-ও। মুম্বইয়ের মতো শহরে নিজের বাড়িতে কেউ এ ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে, বিষয়টি হজম করতেই অসুবিধা হচ্ছে। আমি নিশ্চিত, ঘটনার তদন্ত জোরদার করছে পুলিশ...”

 

মুম্বইকে এখনও কি নিরাপদ শহর বলতে রাজি শাহিদ? অভিনেতার ঝটিতি জবাব, " মুম্বই অত্যন্ত নিরাপদ শহর। একজন নারীও রাত ২টোর সময় নিশ্চিন্তে এ  শহরে হেঁটে-চলে বেড়াতে পারেন। আবার বলছি, সইফের ঘটনায় ভীষণ অবাক হয়েছি। কায়মনোবাক্যে প্রার্থনা করছি যেন ও জলদি সুস্থ হয়ে ওঠে।" এদিন সংবাদমাধ্যমকে হাসপাতালের চিকিৎসকদের প্যানেলের তরফে বলা হল –“এখন সইফ আগের থেকে অনেকটাই ভাল আছেন।  তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। আমরা সইফকে ধরে ধরে হাঁটিয়েছি, উনি ভালভাবেই হাঁটলেন... ওঁর শরীরের বর্তমানে যা অবস্থা, ক্ষতের যা অবস্থা সব দেখেশুনে এটুকু বলতে পারি আইসিইউ থেকে তাঁকে সরানো যেতে পারে। তবে হ্যাঁ, অনেক সাবধানে থাকতে হবে ওঁকে। এইমুহূর্তে সইফের সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং আগামী এক সপ্তাহ ওঁকে হাঁটাচলা না করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতি মুহূর্তে সইফের শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।” তবে বলি-তারকা হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, সে প্রসঙ্গে এখনও কিছু জানানো হয়নি হাসপাতালের তরফে।

 

প্রসঙ্গত, শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছে সইফের উপর হামলার অন্যতম আততায়ী। শুক্রবার  ভোরে বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় খানিক ইতস্তত করেই প্ল্যাটফর্মের এদিক ওদিক সে ঘুরে বেড়াচ্ছিল। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হতেই এগোয় পুলিশ। এরপরেই আটক! এই মুহূর্তে আক্রমণকারীকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।  পুলিশি গ্রেফতারির কিছু ঝলক ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে তাকে। পুলিশ সূত্রের খবর, সইফের উপর হামলা করার পর আততায়ী এদিন ভোরের প্রথম ট্রেন ধরে ভাসাই বিহারে হাজির হয়েছিল। তারপরেই হামলাকারীর খোঁজে পুলিশ ভাসাই এবং নালাসোপাড়াতেও কড়া তল্লাশি অভিযান চালাচ্ছিল। আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশ ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া