সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | কোহলির ঘাড়ে চোট, নিতে হয়েছে ইঞ্জেকশন! রঞ্জিতে অনিশ্চিত, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাড়ালেন চিন্তা

Sampurna Chakraborty | ১৭ জানুয়ারী ২০২৫ ২১ : ৩২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এক দশক পর রঞ্জি ট্রফিতে ফিরতে পারেন বিরাট কোহলি। ১৩ বছর আগে শেষবার ঘরোয়া ক্রিকেটে খেলেন। একটি সর্বভারতীয় ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, রাজকোটে দিল্লি দলের সঙ্গে যোগ দিতে পারেন কোহলি। রোহিতের মতোই অনুশীলন করবেন। কিন্তু খেলার বিষয়ে এখনও কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। তবে তার আগেই বিরাটের রঞ্জি খেলা নিয়ে তৈরি হল নতুন সংশয়। যার ফলে দলে যোগ দেওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। শুধু রঞ্জি নয়, ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও বাড়ল দুঃশ্চিন্তা। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোহলির ঘাড়ে ব্যথা আছে। ইঞ্জেকশন নিতে হচ্ছে। ব্যথা না কমলে রঞ্জিতে খেলতে পারবেন না। ডিডিসিএর এক কর্তা জানান, 'কোহলির ঘাড়ে ব্যথা আছে। ইঞ্জেকশন নিতে হচ্ছে। রঞ্জি ট্রফির পরের ম্যাচে হয়তো খেলতে পারবে না। তবে এখনও কোনও কিছু পরিষ্কার নয়। দিল্লির নির্বাচকরা কি জানায় সেটা দেখতে হবে।' 

কোহলি কবে চোট পেলেন, এই চোট কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। শুধু জানা গিয়েছে, ঘাড়ে স্প্রেন‌ হয়েছে। ২৩ জানুয়ারি দিল্লি-সৌরাষ্ট্র ম্যাচ। হাতে এখনও কিছুটা সময় আছে। তাই আশা ছাড়ছেন না দিল্লির কর্তারা। তাঁদের আশা, ব্যথা কমে গেলেই মাঠে নামবেন বিরাট। দলের সঙ্গে সরাসরি রাজকোটে যোগ দিতে পারেন। এখনও না খেলার বিষয়ে কিছু জানাননি কোহলি। শুক্রবার চূড়ান্ত দল ঘোষণা হওয়ার কথা। তার আগে তারকা ক্রিকেটারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০ জানুয়ারি দিল্লি রওনা দেবেন ঋষভ পন্থরা।‌ বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। ভারতীয় দলের সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী শুভমন গিল, যশস্বী জয়েসওয়াল, ঋষভ পন্থ রঞ্জি ট্রফির ম্যাচ খেলছেন। মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করছেন রোহিত শর্মা। তবে খেলার বিষয়ে এখনও কিছু জানাননি ভারত অধিনায়ক। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া