সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বিজয় হাজারেতে না খেলার কোপ পড়তে পারে তারকা ক্রিকেটারের ওপর

Sampurna Chakraborty | ১৭ জানুয়ারী ২০২৫ ২০ : ২৭Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফির আগে কেরলের শিবিরে যোগ না দেওয়ার খেসারত দিতে হতে পারে সঞ্জু স্যামসনকে। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে। কিন্তু সঞ্জুর বিজয় হাজারেতে না খেলা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে তাঁকে। ঘরোয়া ক্রিকেটে খেলার গুরুত্ব বোঝাতে চাইছে বিসিসিআই।‌ ভারতীয় ক্রিকেটারদের রঞ্জি সহ অন্যান্য প্রতিযোগিতা খেলার পরামর্শ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে সঞ্জুর বিজয় হাজারে ট্রফি থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় খুশি নয় বোর্ড কর্তারা। এর কোপ তাঁর ওপর পড়তে পারে। 

বিজয় হাজারে ট্রফির আগে একটি প্রস্তুতি শিবির রাখা হয়েছিল। সেখানে অংশ নেননি সঞ্জু স্যামসন। যার ফলে তাঁকে বিজয় হাজারের দলেও রাখেনি কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন। কেসিএর সচিব বিনোদ এস কুমার জানান, স্যামসনের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। এই পরিস্থিতিতে সংস্থা একজন তরুণ ক্রিকেটারের জায়গা কেড়ে নিতে চায়নি। বোর্ডের সূত্র জানান, ১৯ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে এই বিষয়টি পরিষ্কার হওয়া উচিত। তিনি বলেন, 'বোর্ড এবং নির্বাচকরা ঘরোয়া ক্রিকেটে খেলার উপকারিতার কথা জানিয়েছে। অনুমতি ছাড়া ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য গতবছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল করা হয় শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষণকে। স্যামসনের‌ ক্ষেত্রেও কোনও নির্দিষ্ট কারণ জানানো হয়নি। শুধু জানা গিয়েছে, ও বেশি সময় দুবাইয়ে কাটাচ্ছে।' 

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে রাখা হয়েছে সঞ্জুকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি ৫০ ওভারের। বিজয় হাজারেও তাই। সেই জন্যই ঘরোয়া ক্রিকেটে না খেলার কারণের ওপর জোর দেওয়া হচ্ছে। নির্বাচকরা যথাযত কারণ জানতে চাইছে। নয়তো একদিনের দলে সুযোগ পাওয়া কঠিন হবে। স্যামসনের সঙ্গে কেরলের ক্রিকেট সংস্থার সম্পর্ক ভাল নয়। কিন্তু এই কারণে ঘরোয়া ক্রিকেট না খেলার সিদ্ধান্ত মানতে চাইছে না বোর্ড। বিজয় হাজারের আগে সৈয়দ মুস্তাক আলিতে খেলেছিলেন উইকেটকিপার ব্যাটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঋষভ পন্থ, কেএল রাহুল, ধ্রুব জুরেলের সঙ্গে লড়াইয়ে আছেন সঞ্জু। একদিনের ক্রিকেটে উইকেটের পেছনে নাও দেখা যেতে পারে রাহুলকে। কারণ গত দু'বছরে একাধিকবার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগেছেন। কিন্তু রাহুল উইকেটকিপিং না করতে চাইলে, নির্বাচকরা দলের ভারসাম্য কীভাবে রাখবে সেটাই দেখার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া