শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৭ জানুয়ারী ২০২৫ ২০ : ৩১Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সইফ আলি খানের হামলাকারীর টার্গেটে ছিলেন শাহরুখ খানও! মুম্বই পুলিশের দাবি, সইফের হামলাকারীই শাহরুখের মন্নতে ঢোকার চেষ্টা করেছিল দিন কয়েক আগে। কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা, সিসিটিভির কড়া নজর এড়িয়ে ঢুকতে পারেনি সে। তবে চেষ্টা চালিয়েছিল জোর। পুলিশি তদন্তে উঠে এল এমনই বিস্ফোরক তথ্য!
বাইরে থেকে চারপাশ দেখে এসেছিল সেই ব্যক্তি। মনে করা হচ্ছে, সইফের দুষ্কৃতীই মন্নতের চারপাশ রেকি করতে পৌঁছেছিল। ঘটনার দু’দিন আগেই মন্নতের সামনে এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই হামলাকারীর-ই মুখ। তার সঙ্গে আবার ছিল একটি লম্বা মই! তা বেয়ে ওঠে মন্নতের মধ্যেও প্রবেশ করারও নাকি চেষ্টা চালিয়েছিল সে! কিন্তু বলাই বাহুল্য শেষমেশ সে সফল হয়নি।
প্রসঙ্গত, শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছে সইফের উপর হামলার অন্যতম আততায়ী। শুক্রবার ভোরে বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় খানিক ইতস্তত করেই প্ল্যাটফর্মের এদিক ওদিক সে ঘুরে বেড়াচ্ছিল। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হতেই এগোয় পুলিশ। এরপরেই আটক! এই মুহূর্তে আক্রমণকারীকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশি গ্রেফতারির কিছু ঝলক ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে তাকে। পুলিশ সূত্রের খবর, সইফের উপর হামলা করার পর আততায়ী এদিন ভোরের প্রথম ট্রেন ধরে ভাসাই বিহারে হাজির হয়েছিল। তারপরেই হামলাকারীর খোঁজে পুলিশ ভাসাই এবং নালাসোপাড়াতেও কড়া তল্লাশি অভিযান চালাচ্ছিল। আরও জানা গিয়েছে, ইতিমধ্যেই পুলিশ ২০টি দল গঠন করে ঘটনার তদন্তে নেমেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি