সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | খেলরত্ন পুরস্কার পেলেন মনু ভাকের, হরমনপ্রীত সিংরা, রাষ্ট্রপতি ভবনে চাঁদের হাট

Kaushik Roy | ১৭ জানুয়ারী ২০২৫ ২০ : ২৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে সম্মানিত হলেন প্যারিসে অলিম্পিক পদকজয়ী মনু ভাকের, বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গুকেশ দোম্মারাজু, ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমার। এদিন রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে এই বিশেষ সম্মান গ্রহণ করেন তাঁরা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ক্রীড়ামন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করে অ্যাথলিটদের নাম ঘোষণা করা হয়। ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অ্যাথলিটদের এই পুরস্কারে সম্মানিত করে থাকে দেশ। শুক্রবার, রাষ্ট্রপতি ভবনে ২০২৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে খেল রত্ন অর্জুন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কারে অ্যাথলিটদের সম্মান প্রদান করেন রাষ্ট্রপতি।

 

ভারতের তরুণ শুটার মনু ভাকের গত প্যারিস অলিম্পিকে ভারতের সেরা পারফর্মার ছিলেন। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে তৃতীয় স্থান অধিকার করে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন তিনি। সর্বজ্যোৎ সিংয়ের সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টেও ব্রোঞ্জ আনেন মনু। পাশাপাশি, চিনের ডিং লিরেনকে পরাজিত করে ১৮ বছর বয়সে দাবায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন গুকেশ দোম্মারাজু।। তিনি বিশ্বনাথন আনন্দের পর ভারতের দ্বিতীয় বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী দলের অংশ ছিলেন। প্যারিস অলিম্পিকে তাঁর নেতৃত্বে ভারতীয় হকি দল ব্রোঞ্জ পদক জেতে।

 

অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন ভারতীয় পুরুষ হকি দলের খেলোয়াড় জারমানপ্রীত সিং, সঞ্জয়, অভিষেক, সুখজিৎ সিং এবং মহিলাদের হকি দলের অধিনায়ক সলিমা টেটে, ভারতীয় দাবাড়ু ভান্তিকা আগরওয়াল ও অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি। প্যারা অ্যাথলিট প্রীতি পাল, জীবনজি দীপ্তি, অজিত সিং, সচিন সরজেরাও খিলারি, ধর্মবীর, প্রণব সুরমা, হোকাটো সেমাকেও সম্মানিত করা হয়েছে অর্জুন পুরস্কারে। অলিম্পিক পদকজয়ী স্বপ্নিল কুসালে, সর্বজ্যোৎ সিং এবং প্যারা-অলিম্পিয়ান শুটার মোনা আগরওয়াল ও রুবিনা ফ্রান্সিসও অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। এছাড়াও, প্রাক্তন ডেম্পো এফসি ও ইস্ট বেঙ্গল কোচ আর্মান্দো কোলাসোকে সম্মানিত করা হয়েছে দ্রোণাচার্য পুরস্কারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া