শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Lagaan famed director ashutosh gowariker praises Rukmini maitra after watching the first cut of Binodini movie

বিনোদন | বিনোদিনী দেখে মুগ্ধ 'লগান' পরিচালক, রুক্মিণীর সঙ্গে দেখা করে কী বললেন তিনি?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জানুয়ারী ২০২৫ ০৪ : ৪৭Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত নটী বিনোদিনীর জীবন নিয়ে তৈরি ছবি ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। এটাই তাঁর প্রথম বাংলা ছবি পরিচালনা। ছবিতে নামভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। 

 

 

এই ছবিতে ঊনবিংশ শতকের বাংলা মঞ্চের 'প্রাণ' বিনোদিনী দাসীর জীবনকাহিনি ফুটে উঠেছে। যে বারবণিতা পুরুষতান্ত্রিক সমাজের চোখরাঙানিকে উপেক্ষা করে খ্যাতনামা অভিনেত্রী হয়েছিলেন এবং স্বপ্ন দেখার সাহস জুগিয়েছিলেন আপামর বঙ্গনারীকে। ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর থেকেই তা আলোচনা-তর্কের বিষয় হয়ে উঠেছে। এবার এই ছবির ফার্স্ট কাট দেখলেন 'লগান' ছবির পরিচালক আশুতোষ গোয়াড়িকর। এবং দেখে এতটাই মুগ্ধ যে রুক্মিণীকে ফোন করে বসেছিলেন তিনি। এবং মুম্বইয়ে নিজের অফিসে আমন্ত্রণ জানিয়েছিলেন। বলাই বাহুল্য আশুতোষের মতো একজন প্রখ্যাত পরিচালকের থেকে তারিফ শুনে যারপরনাই খুশি হয়েছিলেন 'বিনোদিনী'। এবং পৌঁছেছিলেন মুম্বই। আশুতোষের অফিসে। অভিনেত্রীর কথায়, " সব অভিনেতা-অভিনেত্রীর ইচ্ছে থাকে একবার আশুতোষ গোয়াড়িকরের সঙ্গে মোলাকাতের। আমারও সেই স্বপ্ন ছিল। আর কী অসম্ভব বিনয়ী এবং ভদ্র মানুষ। ছবি, অভিনয় নিয়ে নানান আলোচনা হয়েছে আমাদের।"

 

আর আশুতোষের কী বক্তব্য? "রুক্মিণী যেভাবে বিনোদিনী চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন পর্দায়, তা এককথায় অপূর্ব। আর ওঁর দুরন্ত পারফরম্যান্সের সঙ্গে মিশেছে নয়নাভিরাম নাচ। রুক্মিণীর নাচের দক্ষতার কথা স্বীকার করতেই হবে।আর বলতেই হয় ছবিতে ওঁকে দেখতেও লেগেছে খুব সুন্দর। আর এই ছবির বিষয়ে বলতে চাই...'বিনোদিনী' যেভাবে ভারতীয় থিয়েটারের স্বর্ণযুগের ইতিহাসকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে তাতে কুর্নিশ না করে উপায় নেই। প্রতিটি প্রজন্মের কাছে এটি ইতিহাসের দলিল হয়ে থাকবে। অত্যন্ত মূল্যবান। এ ছবি নতুন করে চিনিয়েছে ভারতীয় থিয়েটারের অজানা রথী-মহারথীদের। এই ছবি যাতে সফল ও সমাদৃত হয়, তার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।"

 

প্রসঙ্গত, রামকমল মুখোপাধ্যায় তাঁর এই ছবিকে বিনোদিনীর জীবনী বলতে নারাজ। তাঁর কথায়, " এ ছবিকে বিনোদিনীর বায়োপিক বললে ভুল হবে।" কারণ, ২০০-২৫০ বছরের পুরনো সব তথ্য তাঁরা পাননি। বিনোদিনীর জীবনের বেশ কিছু অধ্যায়ের খোঁজ পাওয়া যায়নি। অত পুরনো বেশ কিছু কাগজপত্রও নষ্ট হয়ে গিয়েছে, কালের অতলে হারিয়ে গিয়েছে। তাই বিনোদিনীর জীবনের সেই অংশটুকুর গল্প পর্দায় বুনতে বেশ কিছু জায়গায় কল্পনার আশ্রয় যে তাঁরা নিয়েছেন, সেই প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছেন না পরিচালক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া