সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | মিটল সমস্যা, ভিসা পেলেন পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের তারকা

Sampurna Chakraborty | ১৬ জানুয়ারী ২০২৫ ০৪ : ৪১Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: টালবাহানা মিটল। ভিসা পেলেন পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের তারকা সাকিব মাহমুদ। কলকাতাগামী বিমানে চাপতে পারবেন ইংল্যান্ডের পেসার। বৃহস্পতিবার সকালে মাহমুদকে জানানো হয়, তাঁর ভিসা মঞ্জুর হয়ে গিয়েছে। ইংল্যান্ডের বাকি দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। জানানো হয়, বৃহস্পতিবারের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন। যার ফলে বাকি সতীর্থদের সঙ্গে একই বিমানে আসতে পারবেন মাহমুদ। শুক্রবার ভারতে পৌঁছনোর কথা ইংল্যান্ড দলের। সোমবার জানা গিয়েছিল, এখনও ইংল্যান্ডেই আছেন সাকিব। আরব আমিরশাহিতে ফাস্ট বোলারদের একটি শিবিরে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। সেখানে জোফ্রা আর্চার, গাস আটকিনসন, ব্রাইডন কার্স এবং মার্ক উডের থাকার কথা ছিল। যোগ দিতেন ফাস্ট বোলিং মেন্টর জেমস অ্যান্ডারসনও। কিন্তু তাঁর পাসপোর্ট ভারতীয় দূতাবাসে থাকায় সেই শিবির বাতিল করতে হয়। 

পাকিস্তান বংশোদ্ভূত ইংল্যান্ডের ক্রিকেটারের ভারতীয় ভিসা পেতে দেরী হওয়ার ঘটনা প্রথম নয়। আগের বছর একই সমস্যায় পড়েন শোয়েব বশির। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেরদিন লন্ডনে ফেরত যেতে হয় ইংল্যান্ডের অফস্পিনারকে। যার ফলে হায়দরাবাদে প্রথম টেস্টে খেলতে পারেননি। লেগ স্পিনার রেহান আহমেদও সমস্যায় পড়েন। সিঙ্গল এন্ট্রি ভিসা থাকায় রাজকোটে তাঁকে আটকানো হয়। ছয় বছর আগেও ভিসা সমস্যায় পড়েছিলেন মাহমুদ। একই কারণে গতবছর ভারতে প্রি-সিজন ক্যাম্পে যোগ দিতে পারেননি। প্রসঙ্গত, গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ সেরা হন মাহমুদ। তিনটে টি-২০ ম্যাচে ৯ উইকেট নেন। ইংল্যান্ডের বোলার হিসেবে পাওয়ার প্লেতে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির গড়েন। ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজেও উল্লেখযোগ্য ভূমিকা নেবেন ইংল্যান্ডের জোরে বোলার। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া