সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ জানুয়ারী ২০২৫ ০৪ : ২৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরে গিয়ে সিরিজ শুরুর আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনটি চার দিনের ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে। জানা গিয়েছে, ইংল্যান্ডের আবহাওয়ায় মানিয়ে নিতে এবং টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে বোর্ড এই তিনটি চারদিনের ম্যাচের আয়োজন করেছে। আইপিএলের পরেই ইংল্যান্ড সফরে রওনা দেবে ভারতীয় দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি জুন, জুলাই এবং আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন হেডিংলি, লিডসে। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ জুলাই এডজবাস্টন, বার্মিংহামে। তৃতীয় টেস্ট ১০ জুলাই থেকে লন্ডনের ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে।
চতুর্থ ম্যাচ ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড এবং পঞ্চম ও শেষ টেস্ট ৩১ জুলাই লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত হবে। আইপিএল শেষ হওয়ার পরে ২৫ মে থেকে টেস্ট সিরিজ শুরুর আগে এই প্রস্তুতি ম্যাচগুলি ভারতীয় খেলোয়াড়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচে ভাল পারফর্ম করে ইংল্যান্ড সিরিজে প্রথম একাদশের নিজের জায়গা পাকা করতে মুখিয়ে থাকবেন তরুণ ক্রিকেটাররা। সাম্প্রতিক কয়েকটা টেস্ট সিরিজে খুব একটা ভাল ফর্ম যায়নি ভারতীয় ব্যাটারদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে এবং অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাসকার ট্রফিতে হারতে হয়েছে রোহিত, কোহলিদের। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া এবং এক দশকের মধ্যে প্রথমবারের মত বর্ডার-গাভাসকার ট্রফি হারানো ভারতীয় ক্রিকেটের কাছে বড় ধাক্কা।
শুধু তাই নয় আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছে ভারত। আসন্ন ইংল্যান্ড সিরিজে রোহিত এবং কোহলিকে দেখা যাবে কিনা তাও একটা বড় প্রশ্ন ভক্তদের কাছে। বর্ডার-গাভাসকার ট্রফিতে ব্যাটে রান না পাওয়ায় সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রোহিত। অন্যদিকে, বিরাট কোহলির গড় ২০২০ সালের পর থেকে মাত্র ৩০.৭২। অস্ট্রেলিয়াতেও পারথে একটি শতরান বাদে কোথাও রান পাননি বিরাট। কিন্তু ইংল্যান্ড লায়ন্সের দলে কারা খেলবেন তা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। কারণ, বেশিরভাগ প্রথম শ্রেণীর ক্রিকেটাররা সেই সময়ে টি-২০ ব্লাস্ট খেলতে ব্যস্ত থাকবেন। তবে বিসিসিআই আত্মবিশ্বাসী যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের সহযোগিতা করবে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি