সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৬ জানুয়ারী ২০২৫ ০৪ : ০৯Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে নির্বাচকদের ভাবতে বাধ্য করছেন করুণ নায়ার। বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ফর্মে আছেন দীর্ঘদিন দেশের জার্সি গায়ে না চাপানো ব্যাটার। বৃহস্পতিবার বারোদার কোটাম্বি স্টেডিয়ামে মহারাষ্ট্রের বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৮৮ রান করেন। শেষ সাত ইনিংসে নায়ারের স্কোর ১১২, ৪৪, ১৬৩, ১১১, ১১২, ১২২, ৮৮। অনবদ্য ব্যাটিং। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল, সাত ইনিংসেই অপরাজিত। কোনও বোলার তাঁকে এখনও আউট করতে পারেনি। গড় আকাশছোঁয়া ৭৫২। টেস্টে ট্রিপল শতরান করার নজির রয়েছে নায়ারের। কিন্তু তারপর বিশেষ নজর কাড়তে পারেননি। পারফরম্যান্স গ্রাফ পড়তে শুরু করে। দীর্ঘদিন জাতীয় দল থেকে উপেক্ষিত। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নির্বাচকদের কড়া বার্তা দিলেন।
বিজয় হাজারেতে প্রথম অধিনায়ক হিসেবে ৭০০ রানের গণ্ডি পার করলেন করুণ। এর আগে এই রেকর্ড ছিল ঋতুরাজ গায়কোয়াড়ের। ২০২২-২৩ মরশুমে পাঁচ ইনিংসে ৬৬০ রান করেছিলেন। এতদিন পর্যন্ত সেটাই সর্বোচ্চ ছিল। ২০২৩ সাল থেকে বিদর্ভের হয়ে খেলছেন নায়ার। একসময় দল ছিল না। অ্যাবে কুরুভিল্লার সাহায্যে বিদর্ভে খেলার সুযোগ পান। ২০১৬ সালে টেস্টে ত্রিশতরান করেন। কিন্তু তারপরই পতন। নিজের রাজ্য কর্ণাটকে খেলার সুযোগ পেতেন না। তারপরই দল পরিবর্তন। সেই থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী। টি-২০ তেও উন্নতি করেন। মহারাজা টি-২০ ট্রফিতেও সর্বোচ্চ রান তাঁরই ছিল। ১২ ম্যাচে ৫৬০ রান করেন। গড় ৫৬। স্ট্রাইক রেট ১৮১। সর্বোচ্চ ১২৪। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ভাল খেলেন। ৬ ম্যাচে ২৫৫ রান করেন। গড় ৪২.৫০। স্ট্রাইক রেট ১৭৭। একটানা ভাল খেলছেন। এরপরও কি নির্বাচকদের নজর এড়িয়ে যাবেন? মজার ছলে একটি পডকাস্টে করুণ নায়ার বলেন, 'আমার মনে হয়, নজরে পড়তে আমাকে প্রত্যেক ইনিংসে শতরান করতে হবে।' শুনছেন কি অজিত আগরকর?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি