সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ জানুয়ারী ২০২৫ ০৩ : ৪২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে উইমেনস প্রিমিয়ার লিগের তৃতীয় সংস্করণ। বৃহস্পতিবার বিস্তারিত ক্রীড়াসূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, এবার লিগের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে চারটি শহরে, যেগুলি হল বরোদা, বেঙ্গালুরু, লখনউ এবং মুম্বাই। উদ্বোধনী ম্যাচটি হবে বরোদার নবনির্মিত বিসিএ স্টেডিয়ামে। যেখানে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট জায়ান্টস। বরোদায় মোট ছ’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর লিগ চলে যাবে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে।
২১ ফেব্রুয়ারি আরসিবি প্রথম হোম ম্যাচে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের। ডব্লিউপিএলের প্রথম সংস্করণের চ্যাম্পিয়ন ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সূচি অনুযায়ী বেঙ্গালুরুতে আরও তিনটি হোম ম্যাচ খেলবে আরসিবি। ২৪ ফেব্রুয়ারি ইউ পি ওয়ারিয়র্সের, ২৭ ফেব্রুয়ারি গুজরাট জায়ান্টস এবং ১ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে তারা। তবে এই প্রথমবার লখনউ উইমেনল প্রিমিয়ার লিগের ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। লখনউতে ইউ পি ওয়ারিয়র্স তাদের ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে। যা শুরু হবে ৩ মার্চ থেকে।
লিগের শেষ পর্ব অনুষ্ঠিত হবে মুম্বাইতে। ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া স্টেডিয়াম আয়োজন করবে শেষ দুটি লিগ ম্যাচ এবং প্লে-অফের ম্যাচগুলি। মুম্বাই ইন্ডিয়ান্স তাদের লিগ পর্বের শেষ দুটি ম্যাচ খেলবে ১০ এবং ১১ মার্চ। গুজরাট জায়ান্টস এবং আরসিবির মুখোমুখি হবেন হরমনপ্রীতরা। লিগ টেবিলে থাকা প্রথম দল সরাসরি ফাইনালে চলে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দলদুটি ১৩ মার্চ বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে। ১৫ মার্চ শনিবার অনুষ্ঠিত হবে ডব্লিউপিএলের তৃতীয় সংস্করণের মেগা ফাইনাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি