সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | বুমরা ব্রহ্মাস্ত্র, রোহিত সেরা লিডার! দুই তারকাকে দরাজ সার্টিফিকেট বাংলার পেসারের

Sampurna Chakraborty | ১৬ জানুয়ারী ২০২৫ ০৩ : ২৫Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে ব্রিসবেনে বারবার স্টিভ স্মিথের ব্যাটের কানা ছুঁয়ে বল বেরিয়ে যায়। হতাশা প্রকট ছিল আকাশ দীপের চোখে-মুখে। প্রথম দুই টেস্টে খেলেননি। তৃতীয় টেস্টে হর্ষিত রানার পরিবর্তে খেলেন তিনি। অসাধারণ লাইন এবং লেন্থ বজায় রাখেন। অস্ট্রেলিয়ান ব্যাটারদের নিয়মিত সমস্যায় ফেলেন বাংলার পেসার। কিন্তু প্রথম ইনিংসে মাত্র এক উইকেট পান। অ্যালেক্স ক্যারিকে আউট করেন। দ্বিতীয় ইনিংসে জোড়া উইকেট তুলে নেন। তাঁর শিকার নাথান ম্যাকসুইনি এবং মিচেল মার্শ। দুই টেস্টে পাঁচ উইকেট পান আকাশ দীপ। ভারত সিরিজ হারলেও, অস্ট্রেলিয়া থেকে এক ব্যাগ অভিজ্ঞতা নিয়ে ফেরেন বাংলার পেসার। দেশে ফেরার পর বর্ডার-গাভাসকর সিরিজের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন। 

আকাশ দীপ জানান, প্রথম দুটো টেস্টে খেলেননি তিনি। সেই সময়টা প্রস্তুতি সারতে কাজে লাগান। নেটে সময় কাটান। প্রথম অস্ট্রেলিয়া সফরে কুকাবুরা বলের সঙ্গে মানিয়ে নিতে ঘণ্টার পর ঘণ্টা নেটে কাটান। জানান, প্রথম টেস্টে তাঁকে যথেষ্ট সাহায্য করেন বুমরা।‌ তারকা পেসারের পরামর্শ কাজে লাগিয়েই সাফল্য পান। আকাশ দীপ বলেন, 'বুমরা ভাই দীর্ঘ বছর ধরে খেলছে। ও বিশ্বের অন্যতম সেরা বোলার। ও কন্ডিশন, ব্যাটারদের মনোভাব পড়তে পারে। ও খুব সাধারণ, তবে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। বলে, ভাল বল করে উইকেট না পেলে মেজাজ হারিও না। তাতে আমি বুঝতে পারি, ধারাবাহিকতাই আসল। অনেক সময় আমার বলে ক্যাচ ড্রপ হয়েছে। ভারতের জার্সিতে সবে খেলা শুরু করেছি। ভাল খেলতে চাই। উইকেট না পেলে হতাশ লাগা স্বাভাবিক। তবে ওর পরামর্শ সাহায্য করেছে। ও আমাকে বলে, তুমি সবকিছু ঠিকঠাক করছ। এভাবেই বল করে যাও। উইকেট আসবে। তোমাকে ধৈর্য ধরতে হবে। ও থাকায় আমার সুবিধা হয়েছে। ওকে চোখ বন্ধ করে ভরসা করা যায়।' 

বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত। কিন্তু এবার রোহিত শর্মার নেতৃত্বে ভরাডুবি। অনেকেই তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছে। বলা হচ্ছে, অফ ফর্মের ফলে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে রোহিতের। যার প্রভাব পড়ছে নেতৃত্বে। কিন্তু রোহিতের অধিনায়কত্বে কোনও খুঁত দেখছেন না বাংলার পেসার। বরং, প্রশংসা করলেন। আকাশ দীপ বলেন, 'এমসিজিতে আমরা ভাল ক্রিকেট খেলেছি। মনে হয়েছিল ম্যাচটা ড্র হবে। সেটা হলে, অস্ট্রেলিয়া চাপে পড়ে যেত। তার আগে সিরিজ ১-১ ছিল। পঞ্চম টেস্টেও আমরা সুযোগ পেয়েছিলাম। আমরা রেজাল্ট পাইনি। তারমানে এই নয় যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি। বুমরা ভাই থাকলে সেটাই টার্নিং পয়েন্ট হতে পারত। আমরা ২৫০ রানের টার্গেট সেট করতে পারলে, অস্ট্রেলিয়া চাপে পড়ে যেত। বুমরা ভাই আমাদের ব্রহ্মাস্ত্র। ওর স্পেলগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেক যুগে একটা স্ট্যান্ডআউট প্লেয়ার থাকে। টিম ইন্ডিয়ায় এটা বুমরার যুগ।' রোহিত রান না পেলেও, তাঁকেই সেরা অধিনায়ক বাছলেন বাংলার পেসার। আকাশ দীপ বলেন, 'আমি আগেও বলেছি, আবার বলছি, রোহিত ভাইয়ের থেকে ভাল অধিনায়ক হয় না। ও বিশ্বের সেরা নেতা। ওর নেতৃত্বে খেলতে পেরে আমি ভাগ্যবান।' আকাশ দীপ জানান, রবিচন্দ্রন অশ্বিনের আকস্মিক অবসরে অবাক তিনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া