সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ জানুয়ারী ২০২৫ ০২ : ২৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: সিডনিতে বর্ডার-গাভাসকার ট্রফির পঞ্চম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর রোহিত শর্মার পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পরাজয়ের পর প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়েও চলছে তীব্র সমালোচনা। এই পরিস্থিতিতে যুবরাজ জানালেন, ‘আমি আগেও বলেছি। সিরিজ ধরে ধরে বিচার করা উচিত নয়। ভারত জিতলে প্রশংসা আর হারলে সমালোচনা। কিন্তু আমি সবসময় গত পাঁচ বছরের বা তিন বছরের পারফরম্যান্সের দিকে তাকাই’। রোহিত শর্মা প্রসঙ্গে যুবরাজ জানান, “গৌতম গম্ভীর কিছুদিন হল এসেছে। ওকে আরও সময় দেওয়া দরকার। রোহিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অধিনায়ক হিসেবে। ওডিআই বিশ্বকাপ ফাইনালেও ভারত অধিনায়ক ছিল রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচটি আইপিএল খেতাব এনে দিয়েছে। রোহিত এমন একজন অধিনায়ক, যিনি নিজে শেষ ম্যাচ থেকে সরে দাঁড়িয়ে অন্য কাউকে সুযোগ দিয়েছেন। অতীতে ক’জন অধিনায়ক এমন করেছেন?’ উল্লেখ্য, বর্ডার গাভাসকার ট্রফিতে পারথে জয় দিয়ে শুরু করলেও অ্যাডিলেড, মেলবোর্ন এবং সিডনিতে হার মানতে বাধ্য হয় ভারত। ব্রিসবেনে বৃষ্টির কারণে তৃতীয় টেস্ট ড্র হয়। ভারতীয় দলের হয়ে যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি এবং নীতীশ কুমার রেড্ডি সেঞ্চুরি করলেও বাকিরা রান পাননি। অধিনায়ক রোহিত শর্মা নিজেও মাত্র ৩১ রান করেছেন সিরিজে। ভারতের এই পরাজয়ের পর বিসিসিআই বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। দলে শৃঙ্খলা ফেরানোর জন্য লম্বা বিদেশ সফরে ভারতীয় ক্রিকেটারদের ওপর বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি