শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Exclusive: মঞ্চের পরিচালক থেকে অভিনেতা! দেবেশ-রজতাভ-দেবশঙ্কর, সবাই রয়েছেন সৃজিতের উইঙ্কল্ টুইঙ্কল্-এ

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৬ জানুয়ারী ২০২৫ ০১ : ২৬Rahul Majumder

নিজস্ব সংবাদদাতা: ব্রাত্য বসুর লেখা নাটক ‘উইঙ্কল্ টুইঙ্কল্’ প্রথমবার মঞ্চে হাজির করেছিলেন নাট্যপরিচালক দেবেশ চট্টোপাধ্যায়। প্রেক্ষাগৃহের অন্দরে ও বাইরে শোরগোল ফেলে দিয়েছিল এই নাটক। এবার তা বড়পর্দায় আনতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়।  ব্রাত্য বসুর লেখা এই নাটকটি দারুণ জনপ্রিয়। দর্শক থেকে রাজনৈতিক-সব মহলেই চূড়ান্ত প্রশংসিতও বটে। সৃজিতের পরিচালনায় বড়পর্দায় ‘উইঙ্কল্ টুইঙ্কল্’-এ দেখা প্রধান দুই মুখ্য চরিত্র 'সব্যসাচী' ও 'ইন্দ্র'র ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়কে। মঞ্চে যে দুই চরিত্রে যথাক্রমে অভিনয় করেছিলেন দেবশঙ্কর হালদার এবং রজতাভ দত্ত। এই মুহূর্তে এই ছবির শুটিং প্রায় শেষ দিকে। বৃহস্পতিবার দুপুরে দমদম পার্ক অঞ্চলে শুটিংয়ের ফাঁকে সেট থেকে একটি নিজস্বী সমাজমাধ্যমে পোস্ট করেছেন খোদ সৃজিত,যা দেখে নড়েচড়ে উঠেছে নেটপাড়া। 

ছবিতে দেখা যাচ্ছে সৃজিতকে ঘিরে গোল করে দাঁড়িয়ে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, অনসূয়া মজুমদার, অঙ্গনা রায়। তবে চমকে উঠতে হয় ছবিতে রজতাভ দত্ত এবং দেবশঙ্কর হালদারকে দেখে। ছবির সঙ্গে ক্যাপশনে সৃজিত জানিয়েছেন শীতের নরম দুপুরে এক শীতকালীন খাওয়াদাওয়া সারতে এক হয়েছিল 'উইঙ্কল্ টুইঙ্কল্'-এর নাট্যদল এবং ছবির দল। এই ছবি দেখেই প্রশ্ন ওঠে তবে কি এই ছবিতেও কোনওভাবে থাকছেন দেবশঙ্কর এবং রজতাভ?  

উত্তর খুঁজতে রজতাভ দত্তকে যোগাযোগ করে আজকাল ডট ইন। সামান্য হেসে রজতাভ বলেন, "হ্যাঁ, ছবিতে অতিথি শিল্পী হিসাবে আছি।" কোন চরিত্রে? রজতাভর জবাব, "মঞ্চে প্রদীপ ভট্টাচার্য প্রথম দৃশ্যে যে চরিত্রে অভিনয় করেছিলেন না...সেই ভূমিকায়।" দেবশঙ্কর-ও কি রয়েছেন এই ছবিতে? এবার খানিক সতর্ক ভঙ্গিতে সামান্য থেমে তাঁর জবাব, “হ্যাঁ। দেবশঙ্কর-ও আছেন। তবে ও ঠিক কোন চরিত্রে অভিনয় করেছে এই ছবিতে, সেটা জানি না।”  তবে চমকের বাকি রয়েছে আরও। সূত্রের খবর, সৃজিতের পরিচালনায় ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’-এর পর এই ছবিতে অভিনয় করেছেন 'উইঙ্কল্ টুইঙ্কল্' নাটকের নির্দেশ দেবেশ চট্টোপাধ্যায়। ছবিতে ওঁকে দেখে সনৎ চরিত্রে, মঞ্চে যে ভূমিকায় আগে দেখা গিয়েছিল রণজিৎ চক্রবর্তীকে। 

 

প্রসঙ্গত, ‘উইঙ্কল্ টুইঙ্কল্’ নাটকটির দুই মুখ্য চরিত্র হল সব্যসাচী এবং তাঁর ছেলে ইন্দ্র। সব্যসাচী ঘুমিয়ে পড়ার আগে ছিলেন রাজনৈতিক কর্মী। নিষিদ্ধ রাজনীতি করায় সেই সময়ে পুলিশের হিটলিস্টে ছিলেন তিনি। মাঝে হঠাৎই সে উধাও হয়ে যায়। ফিরে আসেন বছর কুড়ি পর। নতুন পৃথিবীর মুখোমুখি হন তিনি। তখন তাঁর ছেলে ইন্দ্র তার বিপরীত দলের সমর্থক। এমন অবস্থায় কী হয় সেই নিয়েই এগোয় গল্প।  গত নভেম্বরেই প্রকাশ্যে এসেছিল উইঙ্কল্ টুইঙ্কল্-এর প্রথম ঝলক। সেই পোস্টারে দেখা মিলেছিল এক ভাঙা লেনিনের মূর্তির সামনে বসে রয়েছেন ছবির দুই নায়ক ঋত্বিক চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের মুখ অবশ্য দেখা যাচ্ছে না। ফ্রেন্ডস কম্যুনিকেশন, মণিশঙ্কর বসু ও অরবিন্দ কুমার নিবেদিত এই ছবির প্রথম পোস্টার দারুণ সাড়া ফেলেছিল সমাজমাধ্যমে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া