সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ জানুয়ারী ২০২৫ ০০ : ৫৩Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফিতে হারের পর ভারতীয় দলের জন্য একাধিক বিধিনিষেধ জারি করল বিসিসিআই। দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশাজনক ফলাফল নিয়ে আলোচনা করে বোর্ড। সূত্রের খবর, বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, খেলোয়াড়দের বিদেশ সফরের সময় তাঁরা ব্যক্তিগত কর্মচারী নিয়ে যেতে পারবেন না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ক্রিকেটারের ব্যক্তিগত কর্মচারী, যেমন হেয়ারস্টাইলিস্ট, রাঁধুনি বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাঁরা নিয়ে যেতে পারবেন না। এর মাধ্যমে লজিস্টিকস সহজ করা এবং খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, ক্রিকেটারদের পরিবারের সদস্যদের সফরকালীন সময়ে দেখা করার উপরেও সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বিসিসিআই সূত্রে খবর, খেলোয়াড়দের পূর্ণ মনোযোগ খেলার দিকে রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটারদের ফিটনেসের ওপর দিকে জোর দিতে আবারও ফেরানো হতে পারে ইয়ো-ইয়ো টেস্ট।
বিরাট কোহলির সময়ে এই ইয়ো ইয়ো টেস্ট চালু করা হয়েছিল। বোর্ডের মতে, এই টেস্ট দেওয়া মানে তা শুধুমাত্র চোট আঘাত প্রতিরোধ নয়, বরং খেলোয়াড়দের ফিটনেস উন্নয়নে সাহায্য করবে। এছাড়াও, খেলোয়াড়দের ভ্রমণ এবং ব্যাগেজের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। প্রতি সফরে খেলোয়াড়দের সর্বোচ্চ ১৫০ কেজি ওজনের লাগেজ নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ব্যক্তিগত সামগ্রী, কিট ব্যাগ এবং দলের প্রয়োজনীয় সরঞ্জাম। এবার বিদেশ সফরে স্ত্রী বা পরিবারের সদস্যদের ক্রিকেটারদের সঙ্গে থাকার একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চলেছে বোর্ড। যেমন ৪৫ দিনের সফরে সর্বোচ্চ ১৪ দিন স্ত্রী’রা ক্রিকেটার স্বামীর সঙ্গে থাকতে পারবেন।
শুধু তাই নয়, বিদেশ সফরে সব ক্রিকেটারকে টিম বাসে সফর করতে হবে। একা একা মাঠে আসা বা ঘুরতে যাওয়া বোর্ড আর বরদাস্ত করতে চাইছে না। মুম্বইয়ে বোর্ডের বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠক উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ গৌতম গম্ভীর, মুখ্য নির্বাচক অজিত আগরকার সহ বোর্ড সদস্যরা। গৌতম গম্ভীরকেও একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরে গম্ভীরের ম্যানেজার গৌরব অরোরা ভারতীয় দলের সঙ্গে টিম বাসে সফর করেছেন। সূত্রের খবর, টিম বাসে আর অরোরা সফর করতে পারবেন না। এমনকী টিম হোটেলেও তিনি থাকতে পারবেন না। এমনকী স্টেডিয়ামে ভিআইপি বক্সেও থাকতে পারবেন না তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি