শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

A close friend of Saif and Kareena gives updates about Kapoor family and their kids how they are dealing with it details inside

বিনোদন | একের পর এক ছুরির কোপ! হাসপাতালে সইফ, কেমন আছে তাঁর ছোট্ট দুই সন্তান তৈমুর ও জেহ?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জানুয়ারী ২০২৫ ০০ : ৫১Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে হামলা দুষ্কৃতীর। অভিনেতা মুখোমুখি হতেই তাঁর উপর ঝাপিয়ে পড়ে ওই দুষ্কৃতী। সইফ-করিনার ছোট ছেলে জেহের ঘরে ঢুকে পড়তে উদ্যত হয় ওই দুষ্কৃতী। বাধা দেন সইফ। তারপরেই সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়।  তার পর সে পালায়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি। এইমুহূর্তে কেমন আছে সইফ-করিনার দুই সন্তান তৈমুর এবং জেহ? 

 

সইফ-করিনার পরিবার ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন এইমুহূর্তে ভীষণ আতঙ্কে রয়েছে গোটা পতৌদি পরিবার। সইফ-করিনার দুই সন্তান ছোট বলে তারা আরও বেশি ঘাবড়ে গিয়েছে। ওই ব্যক্তি আরও বলেন, "আসলে, সইফ তো সাধারণত কোনও বিতর্কে থাকে না তার উপর তাঁর পরিবার অন্তঃপ্রাণ। শুটিং ছাড়া বাড়িতেই থাকে এবং তখন বাচ্চাদের সঙ্গেই সারাক্ষণ কাটে তাঁর। ফলে, বুঝতেই পারছেন...দুই খুদেই খুব ঘাবড়ে গিয়েছে গোটা ঘটনায়।  করিনা,সাবা, সোহা, কুণাল সবাই বেশ উদ্বেগে।  তবে এইমুহূর্তে সইফ বিপন্মুক্ত সেটা খুবই স্বস্তির। এবং যে এই অন্যায়টি করেছে, শাস্তি সে পাবেই! পাবেই!" 


গোটা ঘটনার পর শুরু হয়েছে জোর পুলিশি তদন্ত। অভিনেতার হাতে, ঘাড়ে ও শিরদাঁড়ায় গভীর ছুরিকাঘাত ছিল। শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরি। সইফের চিকিৎসক বলেন,  "অস্ত্রোপচারের মাধ্যমে শিরদাঁড়া থেকে সেই ছুরি বার করা হয়েছে। ছুরি আটকে থাকার ফলে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল। এর সঙ্গে তাঁর ঘাড় ও হাতেও গুরুতর আঘাত ছিল। ঘাড়ে ক্ষত ছিল ১০ সেন্টিমিটারের!” আরও জানান, আঘাত বেশ গুরুতর ছিল। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। আইসিইউ-তে রাখা হয়েছে সইফকে। তবে বর্তমানে তিনি বিপন্মুক্ত।" 


শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৭টি আলাদা বিশেষ দল তৈরি করেছে অভিযুক্তকে ধরার জন্য। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এল সইফ আলি খানকে হামলা করা দুষ্কৃতীর! সইফের বহুতলের আবাসনের আপদকালীন সিঁড়ি দিয়ে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তার ছবি!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া