শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জানুয়ারী ২০২৫ ০০ : ৩৯Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: এই নিয়ে গত কয়েক মাসে তিন-তিনবার দুষ্কৃতীদের হামলায় খবরের শিরোনামে উঠে এল বান্দ্রা। গত বছরের এপ্রিলের এক রবিবারের সাতসকালে সলমন খানের বাড়ির সামনে চলল পরপর গুলি। যদিও হতাহতের খবর নেই। কিন্তু ভোরবেলায় কয়েক রাউন্ড গুলির আওয়াজ ছড়াতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বান্দ্রায় সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই দুষ্কৃতী এসে তিন রাউন্ড গুলি চালায়। বাইকে করে পালানোর আগে আরও এক রাউন্ড চালায় তারা। পরে জানা যায়, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের লোক তাঁরা। এরপর গত বছরের অক্টোবরেই খুন হন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এসিপি নেতা বাবা সিদ্দিকী। ৬৬ বছর বয়সি নেতাকে গুলি করে খুন করা হয়। ছেলে তথা বিধায়ক জিশান সিদ্দিকীর দফতরের বাইরে দাঁড়িয়ে দশেরা উপলক্ষে বাজি ফাটাচ্ছিলেন বাবা সিদ্দিকী। তখনই তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। সূত্রের খবর, বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে খুব কাছ থেকে আচমকা সিদ্দিকীর উপর গুলি চালায়। দু'টি গুলি পেটে এবং অন্যটি বুকে লাগে প্রাক্তন মন্ত্রীর। তৎক্ষণাৎ মাটিতে পড়ে যান তিনি। এরপর গুরুতর অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। সিদ্দিকী খুনের দায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল নিয়েছিল। তারপর এবার সইফের ফ্ল্যাটে ঢুকে তাঁর উপর এই হামলার ঘটনা!
বান্দ্রাতেই একের পর এক চলছে এই ঘটনা। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলেই বি-টাউনের প্রথম সারির তারকাদের বাস। শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী সইফের দ্রুত আরোগ্য কামনা করে বান্দ্রা অঞ্চলের অধিবাসীদের নিরাপত্তার প্রশ্ন তুলে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক এবং মুম্বই পুলিশকে একহাত নিয়েছেন। সমাজমাধ্যমে তিনি সরাসরি লেখেন, “কী লজ্জা! বান্দ্রাতে একের পর এক তারকারা আক্রান্ত হচ্ছেন। সিদ্দিকী পরিবার ন্যায়বিচারের জন্য আজও অপেক্ষারত, সলমন বাধ্য হয় বুলেটপ্রুফ বাড়িতে থাকছেন। আর এখন সইফ আলি খানের এই খবর! মুম্বইয়ে যদি তারকারা-ই সুরক্ষিত না থাকেন তাহলে কারা সুরক্ষিত?”
অন্যদিকে, প্রায় একই সুরে মুখ খুলেছেন ‘সঞ্জু’ ছবিখ্যাত অভিনেত্রী করিশ্মা তন্না। তিনিও এই ঘটনায় যারপরনাই উদ্বিগ্ন। তিনি সইফের প্রতিবেশী। অভিনেতার আবাসনের পাশের বহুতলের বাসিন্দা। জানান, গত কয়েক দিন ধরেই এই এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করার আর্জি জানাচ্ছিলেন তিনি। বান্দ্রার এই ঘটনা এখানকার বাসিন্দাদের চোখ খুলে দিল।” উদ্বেগ প্রকাশ করিশ্মার। আরও বলেন, “ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আবাসনের নিরাপত্তারক্ষীদের আরও ভাল ভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। এই ধরনের ঘটনায় ওঁদের উপর ভরসা করা যায় না। কোনও চোর বা ডাকাত যদি বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে নিরাপত্তারক্ষীরা আটকাতে না পারেন, তা হলে কী করে চলবে!
What a shame that Mumbai sees another high profile attempt on life, the attack on Saif Ali Khan yet again raises questions on Mumbai Police & the Home Minister. This is after a series of incidents that show there is a deliberate attempt to undermine Mumbai by targeting big…
— Priyanka Chaturvedi???????? (@priyankac19) January 16, 2025
প্রসঙ্গত, শুরু হয়েছে পুলিশি তদন্ত। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৭টি আলাদা বিশেষ দল তৈরি করেছে অভিযুক্তকে ধরার জন্য। কারণ সদ্য প্রকাশ্যে এসেছে অভিযুক্তের ছবি । সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে সইফ আলি খানকে হামলা করা দুষ্কৃতীর ছবি! সইফের বহুতলের আবাসনের আপদকালীন সিঁড়ি দিয়ে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তার ছবি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি