সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ‘নিজে থেকেই ব্যাট দিতে চেয়েছিলেন, কে না চাইবে’, গাব্বায় বিশাল ছক্কার নেপথ্যের কাহিনী সামনে আনলেন আকাশদীপ

Kaushik Roy | ১৬ জানুয়ারী ২০২৫ ০০ : ০৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকার ট্রফিতে হারের মধ্যেও কিছু ভাল মুহূর্ত থেকে গিয়েছে ভারতীয় দলের কাছে। গাব্বায় ঐতিহাসিক টেস্টে ম্যাচ বাঁচানো ইনিংস আকাশদীপের কাছে জীবনের সেরা মুহূর্তের মধ্যে একটি। ফলো অন বাঁচানোর পর প্যাট কামিন্সকে বিশাল ছক্কা হাঁকিয়েছিলেন আকাশদীপ। উল্লেখযোগ্য বিষয় হল, বিরাট কোহলির ব্যাট দিয়ে গোটা ইনিংস খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের মধ্যে দুটি খেলেছিলেন আকাশদীপ। ৮৭.৫ ওভার বল করে পাঁচটি উইকেট নেন তিনি। তবে ব্রিসবেনে ব্যাট হাতে শেষ উইকেটে জসপ্রীত বুমরার সঙ্গে ৪৭ রানের পার্টনারশিপ এবং তাঁর নিজের ৩১ রানের ইনিংস ভারতীয় সমর্থকদের মন ছুঁয়ে যায়। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আকাশদীপ বলেন, ওটা বিরাট ভাইয়ার ব্যাট ছিল। ওটার ওপর এমআরএফ লোগো ছিল।

 

আকাশ দীপ জানান, ‘ভাইয়া নিজেই জিজ্ঞাসা করেছিলেন, তোমার ব্যাট লাগবে?’ আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ ভাইয়া, আপনার ব্যাট কে না চাইবে?’ এরপর উনি নিজে হাতে আমাকে ব্যাটটা উপহার দিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির সঙ্গে খেলার অভিজ্ঞতা থাকলেও, তাঁর মত কিংবদন্তির কাছে এমন আবদার করা আকাশ দীপের পক্ষে সহজ ছিল না। তারকা পেসার জানান, ম্যাচ চলাকালীন, ম্যাচ চলাকালীন বিরাট পুরোপুরি নিজের জোনে থাকেন। তখন বিরাট ভাইয়াকে বিরক্ত করতে আমি চাইনি।

 

কিন্তু ভাইয়া নিজেই ব্যাটটা দিয়ে দিলেন। প্রসঙ্গত, ব্রিসবেন টেস্টে শেষ উইকেটে জসপ্রীত বুমরার সঙ্গে আকাশ দীপের ৪৭ রানের পার্টনারশিপ ভারতকে ফলো-অন এড়াতে সাহায্য করে। সেই ইনিংস প্রসঙ্গে আকাশদীপ বলেন, আমার মনে একটাই চিন্তা ছিল আউট হব না। যতক্ষণ সম্ভব আমাকে ব্যাট করতে হবে। আমার লক্ষ্য ছিল, যত বেশি সময় উইকেটে টিকে থাকব, তত কম সময় আমাদের ব্যাটসম্যানদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হবে। ম্যাচ শেষে দলের প্রশংসা পেয়েছিলেন আকাশ, তবে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন সমর্থকদের প্রশংসা পাওয়ায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া