শনিবার ০৯ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জানুয়ারী ২০২৫ ২৩ : ২৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: এইমুহূর্তে সবচেয়ে বড় খবর। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এল সইফ আলি খানকে হামলা করা দুষ্কৃতীর! সইফের বহুতলের আবাসনের আপদকালীন সিঁড়ি দিয়ে পালানোর সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তার ছবি!
মুম্বই পুলিশের তরফে প্রকাশ করা হয়েছে সইফ-হামলার অভিযুক্তর ছবি। ছবিতে দেখা যাচ্ছে অভিযুক্ত দ্রুত নামছে সেই সিঁড়ি দিয়ে। পাট করে আঁচড়ানো চুল, ক্লিন শেভড। তার পরনে কালো রঙের হাফ-হাত শার্টের সঙ্গে কালো জিনস। গলায় বাঁধা লাল স্কার্ফ। নজর টেনেছে অভিযুক্তের পিঠে ঝোলানো একটি বড়সড় ব্যাগ। ছবি থেকেই স্পষ্ট ব্যাগটি ফাঁকা নয়, বরং জিনিসপত্রে ঠাসা!
এইমুহূর্তে থমথমে মুম্বইয়ের বান্দ্রা। গোটা অঞ্চল দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ। বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে হামলা দুষ্কৃতীর। তাদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে। পুলিশের দাবি, সইফকে একাধিকবার কোপায় দুষ্কৃতী। তার পর সে পালায়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি। শুরু হয়েছে জোর পুলিশি তদন্ত। অভিনেতার হাতে, ঘাড়ে ও শিরদাঁড়ায় গভীর ছুরিকাঘাত ছিল। শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরি। সইফের চিকিৎসক বলেন, "অস্ত্রোপচারের মাধ্যমে শিরদাঁড়া থেকে সেই ছুরি বার করা হয়েছে। ছুরি আটকে থাকার ফলে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল। এর সঙ্গে তাঁর ঘাড় ও হাতেও গুরুতর আঘাত ছিল। ঘাড়ে ক্ষত ছিল ১০ সেন্টিমিটারের! ” জানান, আঘাত বেশ গুরুতর ছিল। অস্ত্রোপচার হয়ে গিয়েছে। আইসিইউ-তে রাখা হয়েছে সইফকে। তবে বর্তমানে তিনি বিপন্মুক্ত।"
বাবার বিপদের খবর পাওয়ামাত্রই সইফ-করিনার বাড়িতে পৌঁছন অভিনেতার বড় ছেলে ইব্রাহিম আলি খান। রক্তাক্ত অবস্থায় তখন পড়ে সইফ। আবাসনে সইফের গাড়ি থাকলেও চালক না থাকায় গাড়ি বের করা যায়নি। আশপাশে ছিল না অন্য কোনও গাড়িও। উপায় না দেখে কোনওরকমে ভোর সাড়ে ৩টে নাগাদ বাবাকে অটো রিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যান তিনি!
লীলাবতী হাসপাতালের চিকিৎসক নিতিন দাঙ্গে বলেছেন, “শিরদাঁড়ায় গুরুতর চোট রয়েছে সইফের। শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরি। ঘরে ক্ষত রয়েছে ১০ সেন্টিমিটারের! অস্ত্রোপচারের মাধ্যমে সেই ছুরি বার করা হয়েছে। ছুরি আটকে থাকার ফলে শিরদাঁড়া থেকে সেরিব্রোস্পাইনাল তরল নির্গত হচ্ছিল। এর সঙ্গে তাঁর ঘাড় ও হাতেও গুরুতর আঘাত ছিল। ”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি