সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৬ জানুয়ারী ২০২৫ ২৩ : ০৭Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফিতে ব্যর্থতার পর নিয়মে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে বিসিসিআই। স্ত্রী এবং বান্ধবীদের ক্রিকেটারদের সঙ্গে থাকার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ৪৫ দিনের সফরে স্ত্রীরা দু'সপ্তাহ থাকতে পারবে। শীঘ্রই নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে। কিন্তু কেন হঠাৎ এমন নিয়ম চালু করতে চলেছে বোর্ড? জানা গিয়েছে, অস্ট্রেলিয়া সফরের কিছু ঘটনার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্টে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া সফর চলাকালীন ক্রিকেটারদের গ্রুপ করে ঘুরতে দেখা যায়। যার ফলে টিম বন্ডিং মিসিং ছিল।
সেই রিপোর্টেই জানানো হয়েছে, গোটা সফরে মাত্র একবার টিম ডিনারে গোটা দল একত্রিত হয়। বাকি সফরে একবারও পুরো দলকে একসঙ্গে দেখা যায়নি। বোর্ডের সূত্র বলেন, 'এক দশকের বেশি সময় ধরে এই দলটা সব ফরম্যাটে সফল হয়েছে। হঠাৎ সেই একই প্লেয়ারদের নিয়ে ব্যর্থতা দেখতে হচ্ছে। দলের মধ্যে একতার অভাব রয়েছে। ট্রেনিং এবং ম্যাচ ছাড়া প্লেয়াররা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত। আজকাল প্লেয়ারদের সঙ্গে তাঁদের পরিবার থাকে। তারমধ্যে অনেকেই আলাদা হোটেলে থাকার অনুরোধ জানায়। অনেকেই নিজেদের যাতায়াতের ব্যবস্থা নিজেরাই করে নেয়। তাঁদের দলের বাকিদের সঙ্গে দেখাই যায় না। সেই কারণেই সফরে পরিবার আনার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।'
পারথ টেস্টে জেতার পর নিজেদের মধ্যে কোনও ডিনারও আয়োজন করা হয়নি। এমনকী কোচ গৌতম গম্ভীরও নিজের লোকজনদের নিয়ে বেরিয়ে যায়। বাকি দল বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে যায়। বোর্ডের সূত্র বলেন, 'পারথ টেস্ট জেতার পর সবাই মিলে একটা ডিনার আয়োজন করা উচিত। তার বদলে সবাই গ্রুপ করে বেরিয়ে গিয়েছে। দুই মাসের সফরে মাত্র একটা টিম ডিনার হয়েছে। আগের টিম ম্যানেজমেন্ট গোটা দল নিয়ে আউটডোর গেমসের আয়োজন করত। এতে টিম বন্ডিং বাড়ে।' দলের এই চিত্র দেখে ঐচ্ছিক টেনিং সেশন বাতিল করেন গম্ভীর। হেড কোচ চান সবাই একসঙ্গে প্র্যাকটিস করুক। যাতে টিম স্পিরিট বাড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি