সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৬ জানুয়ারী ২০২৫ ২১ : ২৭Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের সংখ্যা বাড়ল।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ধরাশায়ী হওয়া এবং অস্ট্রেলিয়ার মাটিতে বিধ্বস্ত হওয়ার পরে ভারতের সাপোর্ট স্টাফের সংখ্যা বৃদ্ধি করার চিন্তাভাবনা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই মতো বর্তমান ইন্ডিয়া এ টিমের হেড কোচ সীতাংশু কোটাককে ভারতীয় দলের হেড কোচ করা হল।
গতবছরের নভেম্বরে ভারতীয় এ দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। সেই সময়ে ভারতীয় এ দলের হেড কোচ ছিলেন সীতাংশু কোটাক। ২০২৩ সালের আগস্টে বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দলের হেড কোচ ছিলেন কোটাক। সেই সময়ে ভারতীয় দল আয়ারল্যান্ড সফরে গিয়েছিল।
৫২ বছর বয়সি বাঁ হাতি সীতাংশু কোটাক সৌরাষ্ট্রকে নেতৃত্ব দেন। তাঁর ঘরোয়া ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল ১৯৯২-৯৩ মরশুমে ২০১৩ সাল পর্যন্ত তিনি খেলেন। ১৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ৮০৬১ রানের মালিক সীতাংশু। ১৫টি সেঞ্চুরি ও ৫৫টি পঞ্চাশ তাঁর ঝুলিতে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একটি সূত্র জানিয়েছে, ভারতের ব্যাটিং কোচের পদের জন্য সীতাংশু কোটাকের নাম বিবেচনা করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই হয়তো কাজ শুরু করতে চলেছেন তিনি। গত দুটি সিরিজে ভারতের ব্যাটাররা ব্যর্থ হয়েছে। ব্যাটিংয়ের রক্তাল্পতা দূর করার জন্য ভারতীয় দলের সাপোর্ট স্টাফের সংখ্যা বাড়ানো হল। আনা হল পুরোদস্তুর একজন ব্যাটিং কোচকে। সীতাংশু কোটাক ব্যাটিংয়ের সমস্যা দূর করতে পারেন কিনা সেটাই দেখার।
বর্তমানে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। সহকারী কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। নতুন কোচিং স্টাফ। আশা করা হয়েছিল নতুন ভারত দারুণ পারফরম্যান্স করবে। কিন্তু মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়া। আর তার পরই বোর্ড সীতাংশু কোটাককে ভারতীয় দলের ব্যাটিং কোচ করা হল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি