শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

latest update on police investigation on Bollywood actor Saif Ali Khan after he was attacked by an intruder with a knife at Bandra

বিনোদন | সইফের আবাসনের অন্দরের কারও সাহায্য পেয়েছিল দুষ্কৃতী! প্রাথমিক পুলিশি তদন্তে উঠে এল বিস্ফোরক কোন তথ্য?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জানুয়ারী ২০২৫ ২০ : ০০Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই: বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বহুতল আবাসনে হামলা দুষ্কৃতীর। তাদের সঙ্গে হাতাহাতি বাধে বলি-তারকার। সেই সময় সইফের হাতে, ঘাড়ে, মেরুদণ্ডে ছুরি দিয়ে কোপানো হয়েছে, এমনই জানা গিয়েছে। পুলিশের দাবি, সইফকে দু’তিনবার কোপায় দুষ্কৃতী। তার পর সে পালায়। অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পর মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় সইফকে। এইমুহূর্তে সেখানেই চিকিৎসাধীন তিনি। শুরু হয়েছে জোর পুলিশি তদন্ত। 

 

পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন ওই ঘটনার সময় সইফের সঙ্গে তাঁর স্ত্রী করিনা, দুই সন্তান এবং দু'জন গৃহ পরিচারক উপস্থিত ছিল ফ্ল্যাটে। এখনও পর্যন্ত যে কোনও ব্যক্তিকে আটক করা হয়নি, সেকথাও জানানো হয়েছে পুলিশের তরফে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে গত কয়েকদিন ধরে সইফ-করিনার বাড়িতে মেঝে পালিশের কাজ চলছিল। সেই সুবাদে অভিনেতার ফ্ল্যাটে মানুষজনের যাতায়াত চলছিল। মেঝে পালিশের কাজে যুক্ত ছিলেন যাঁরা, তাঁদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আরও জানা গিয়েছে, সইফের আবাসন ও ফ্ল্যাটের সিসিটিভির ফুটেজ খুঁটিয়ে দেখেও কোনও ব্যক্তিকে সন্দেহভাজন হিসাবে চিহ্নিত করা যায়নি। এর অর্থ পরিষ্কার। দুষ্কৃতী অত্যন্ত সচেতন ছিল সমস্ত সিসিটিভির অবস্থান সম্পর্কে।  পুলিশ সূত্রের খবর, যেভাবে গোটা বিষয়টি ঘটেছে তাতে সন্দেহ করা হচ্ছে সইফ-করিনার আবাসন অথবা ফ্ল্যাটের কোনও ব্যক্তির সাহায্য ছাড়া এটি সম্ভব নয়। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতি করতেই সইফের ফ্ল্যাটে হানা দিয়েছিল ওই দুষ্কৃতী। 

 

এইমুহূর্তে সইফ-করিনার আবাসনে পৌঁছে গিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা। এনকাউন্টার বিশেষজ্ঞ দয়া নায়েককে দেখা গিয়েছে সইফের বাড়ির নীচে। পুলিশের ডগ স্কোয়াডের স্নিফার ডগ-দেরও একটি টিম পৌঁছে গিয়েছে। রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞরাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া