সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Fan crashes his car while trying to click a selfie with Sam Konstas

খেলা | একেই বলে 'কনস্টাস এফেক্ট'! অজি তারকার সঙ্গে ছবি তুলতে গিয়ে ক্ষতির মুখে ভক্ত

KM | ১৬ জানুয়ারী ২০২৫ ১৯ : ০৭Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: অভিষেকেই নজর কেড়েছেন অস্ট্রেলিয়ার ১৯ বছরের ক্রিকেটার স্যাম কনস্টাস। মেলবোর্নে তাঁর অভিষেক হয়। আর সেই টেস্টে স্যাম কনস্টাস ব্যাট হাতে ঝড় তোলেন। ভারতীয় বোলারদের শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেন। অন্যদিকে বিতর্কেও জড়ান। বিরাট কোহলি তাঁকে কাঁধ দিয়ে ধাক্কা মারেন। সিডনি টেস্টেও স্যাম কনস্টাসের সঙ্গে লেগে যায় ভারতীয় দলের তারকা বুমরার। বর্ডার-গাভাসকর ট্রফির শেষে স্যাম কনস্টাসের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে অনেকটাই। আর তার মাশুল গুনতে হল এক ভক্তকে। 

উঠতি তারকার সঙ্গে ছবি তুলতে গিয়ে এভাবে যে ক্ষতির মুখ দেখতে হবে সেই ভক্তকে, তা কি আগে তিনি জানতেন? 

বিপন্ন ভক্ত। বিপন্ন তাঁর গাড়ি। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই ভক্তের নাম  সিরাজউদ্দিন খান। স্যাম কনস্টাসকে দেখে তিনি আর স্থির থাকতে পারেননি। তারকাকে দেখলে যা হয় আর কী! সেই ভক্তেরও একই অবস্থা হয়। গাড়ি থেকে নেমে কনস্টাসের সঙ্গে ছবি তুলতে তিনি দ্রুতপায়ে হাঁটা লাগান। আর তা করতে গিয়ে বিপদ ডেকে আনেন সেই ভক্ত। একেই বোধহয় বলে 'কনস্টাস এফেক্ট'। 

 

বিগ ব্যাশের দল সিডনি থান্ডার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে। সেই ভিডিওয় দেখা যাচ্ছে, বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ স্যাম কনস্টাস ক্রিকেট কিট নিয়ে হেঁটে চলেছেন। সেই সময়ে  সাদা রঙের একটি বিলাসবহুল গাড়ি উপস্থিত হয় সেখানে। কনস্টাসের পাশ দিয়ে গাড়িটি যাওয়ার সময়ে সিরাজউদ্দিন কিছু একটা বলেন অজি তারকাকে।  
সিরাজউদ্দিন গাড়িটি ডান দিকে কোনও মতে পার্ক করে কনস্টাসের সঙ্গে দেখা করার জন্য দৌড়তে শুরু করেন। গাড়ি থেকে বের হয়ে কনস্টাসের দিকে দৌড়ে যাওয়ার আগে চরম ভুল করে বসেন সেই ভক্তটি। তাড়াহুড়োয় গাড়ির হ্যান্ডব্রেক অন করতে ভুলে যান সেই ভক্তটি। সেই রাস্তাটা ঢালু ছিল। ফলে সিরাজউদ্দিনের গাড়ি সামনের দিকে গড়াতে শুরু করে দেয়। আর সেই গাড়িটি সামনের একটি গাড়িকে ধাক্কাও মারে। 

বিগ ব্যাশের ক্লাব সিডনি থান্ডার এই ভিডিওর নাম দিয়েছে—'কনস্টাস এফেক্ট।' সিডনি থান্ডার অবশ্য জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হয়নি। গাড়িরও কোনও ক্ষতি হয়নি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া