শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৬ জানুয়ারী ২০২৫ ১৮ : ৪১Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: পর্দার মতো বাস্তবেও প্রেম এখন তুঙ্গে। ছোটপর্দার এই জুটিকে নিয়ে জোর আলোচনা চলছে টলিপাড়ায়। নায়ক বিবাহিত, নায়িকা সঙ্গে বয়সের ফারাক অনেকটাই, কিন্তু মন কী আর সেসব কথা শোনে! শোনা যাচ্ছে পর্দায় অভিনয় করতে করতে বাস্তবে নায়ককে মন দিয়ে ফেলেছেন নায়িকা। তাঁদের প্রেমের কথা শোনা যাচ্ছিল বহুদিন ধরেই, যদিও সে কথা মানতে চাননি নায়ক-নায়িকা কেউই।
ধারাবাহিকে নায়ক-নায়িকার প্রেম নতুন কিছু নয়। তবে এবার বিবাহিত নায়কের প্রেমে পড়ে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ করলেন নায়িকা। অন্যদিকে, নায়কের সুখী দাম্পত্যেও নাকি চির ধরেছে। তবে সমাজ মাধ্যমে অভিনেত্রী স্ত্রী'র সঙ্গে এখন আর খুব বেশি দেখা যায় না নায়ককে। একাই ঘুরতে চলে যান স্ত্রী। এক্ষেত্রে অবশ্য যুক্তি, অভিনেতা বর ব্যস্ত থাকায় একা ঘুরতে যান তিনি। বিন্দুমাত্র দূরত্ব বাড়েনি তাদের মধ্যে, এমনটাই বক্তব্য এই জুটির।
তবে শুটিং ফ্লোরে চলছে অন্য গল্প। ক্যামেরা বন্ধ থাকলেও মেকআপ রুমে অনেকটা সময় একসঙ্গে কাটান নায়ক-নায়িকা। শুধু তাই নয়,আগের থেকে নায়কের স্বভাবেও এসেছে পরিবর্তন। নায়িকা অনেকদিন ধরে প্রেম করলেও সম্প্রতি বিচ্ছেদ হয়েছে তাঁর। আগে সব ঠিকঠাক থাকলেও এই ধারাবাহিক শুরু হওয়ার পর থেকেই প্রেমিকের সঙ্গে দূরত্ব বাড়ছিল নায়িকার। ক্যামেরার ওপারে তাঁদের প্রেমের পরিণতি কী হয়, এখন সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি