সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ জানুয়ারী ২০২৫ ০৫ : ০৮Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ক্রমশ লিগ শিল্ডের দিকে এগিয়ে যাচ্ছে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা গোয়া ও বেঙ্গালুরুর সঙ্গে পয়েন্ট পার্থক্য আট। শুক্রবার জামশেদপুর ম্যাচ জিতলেই বাকিদের থেকে দূরত্ব আরও বেড়ে যাবে। তারপর ঘরের মাঠে বেঙ্গালুরুকে হারাতে পারলেই আংশিক ধরাছোঁয়ার বাইরে চলে যাবে মোহনবাগান। সেই লক্ষ্য মাথায় নিয়েই টাটার শহরে নামবে সবুজ মেরুন ব্রিগেড। লিগ টেবিলে আরও এগিয়ে যাওয়াই টার্গেট জেসন কামিন্সের। খালেদ জামিলের দল ছন্দে থাকলেও, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অজি বিশ্বকাপার। কামিন্স বলেন, 'জামশেদপুর ভাল ফর্মে আছে। আমাদের ওদের ডেরায় খেলতে হবে। তবে এই ম্যাচকে আমরা বাকি ম্যাচের মতোই নিতে চাই। আমাদের মরশুম ভাল যাচ্ছে। আমরা টেবিলে আরও এগিয়ে যেতে চাই।'
ডার্বি জিতলেও সেরা ছন্দে ছিল না সবুজ মেরুন ব্রিগেড। ম্রিয়মাণ ফুটবল হয়। তবে একাধিক মিস না হলে গোল সংখ্যা আরও বাড়তে পারত। যদিও সেই নিয়ে কোনও আফশোস বা চিন্তা নেই কামিন্সের। ইতিবাচক দিকটাই তুলে ধরতে চান। কামিন্স বলেন, 'আমরা এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নই। আমরা জিতেছি। ক্লিনশিট রেখেছি। এটাই ইতিবাচক দিক। আমরা জানি আমাদের আরও ভাল খেলার ক্ষমতা আছে। সেটার চেষ্টা করতে হবে। আমাদের নিজেদের সেরাটা দিতে হবে। আমরা আত্মবিশ্বাসী। সুযোগ তৈরি হলে, আমরা গোল পাবই।'
ডার্বি জিতলেও তাঁদের কৃতিত্ব খাটো করা হচ্ছে। বলা হচ্ছে, রেফারির দাক্ষিণ্যে ম্যাচ জিতছে মোহনবাগান। এই অভিযোগ শুনেই অসন্তুষ্ট হলেন কামিন্স। মাথা নেড়ে জানিয়ে দিলেন, এই অভিযোগ ভিত্তিহীন। পাল্টা প্রশ্ন, রেফারি কি আমাদের হয়ে ক্লিনশিট রাখছে? এই প্রসঙ্গে কামিন্স বলেন, 'রেফারিও মানুষ। ওদের কাজটা কঠিন। ওদেরও ভুল হতে পারে। সেটা আমাদের বিরুদ্ধেও যেতে পারে, আবার পক্ষেও। তবে আমরা একটানা ভাল খেলছি। গোল করছি। গোল খাচ্ছি না। রেফারি কি আমাদের হয়ে ক্লিনশিট রাখছে?' ময়দানি মিথ বলে, ডার্বির পরের ম্যাচে হোঁচট খাওয়ার একাধিক নজির রয়েছে। তবে এই বিষয়ে কোনও ধারণা নেই তারকা ফুটবলারের। একমাত্র ফোকাস পরের ম্যাচ। প্রথম একাদশে সুযোগ পাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই চার তারকার মধ্যে। কঠিন প্রতিযোগিতা। কামিন্স জানালেন, দলের জয়ই আসল। তাঁরা একে অপরের সাফল্যে খুশি। টানা জয়ে 'ফিল গুড' পরিবেশ সবুজ মেরুন ড্রেসিংরুমে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি