সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
KM | ১৫ জানুয়ারী ২০২৫ ০৩ : ১৮Krishanu Mazumder
চেন্নাইয়িন-২ মহমেডান স্পোর্টিং-২
(লালডিনপুইয়া,ব্রামবিয়া) (মনবীর, রেমসাঙ্গা)
আজকাল ওয়েবডেস্ক: গোটা নব্বই মিনিট কি নিদ্রা গিয়েছিল মহমেডান! সংযুক্ত সময়ের ৯ মিনিটে জেগে উঠল সাদা-কালো শিবির। কে বলবে এই মহমেডানের জার্সির রং সাদা-কালো! বহুবার রেড রোডের ধারের ক্লাবের ব্যর্থতার সময়ে বলা হয়েছে, মহমেডান সেই সাদা-কালোই! শেষ ৯ মিনিটে জ্বলে উঠে হারা ম্যাচ মহমেডান স্পোর্টিং ড্র করল ২-২। খালি হাতে ফিরতে হত, সেই জায়গায় নাটকীয় ম্যাচে মহমেডান এক পয়েন্ট ঘরে তুলল। এভাবেও যে ফিরে আসা যায় মহমেডান স্পোর্টিং দেখিয়ে দিল।
মসীহা যখন খলনায়ক হতে হতে বেঁচে গেলেন! বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর দুরন্ত ফ্রি কিক থেকে অভাবনীয় এক জন ছিনিয়ে এনেছিল মহমেডান স্পোর্টিং। বেঙ্গালুরুর ঘরের মাঠে গিয়ে সুনীল ছেত্রীদের মাটি ধরিয়ে এসেছিল সাদা-কালো ব্রিগেড। আর মহমেডানের ওই দুরন্ত জয়ের পিছনে ছিলেন কাসিমভ।
সেই কাসিমভই বুধবার চেন্নাইয়িনের বিরুদ্ধে মোক্ষম সময়ে পেনাল্টি নষ্ট করে বসলেন। ততক্ষণে চেন্নাইয়িন ১-০ গোলে এগিয়ে। সাদা-কালো সমর্থকরা উৎসাহ দিচ্ছেন প্রিয় দলকে। পিছিয়ে যাওয়া মহমেডানের সমতা ফেরানোর দুরন্ত সুযোগ। কিন্তু কাসিমভের শট থামিয়ে দিলেন চেন্নাইয়ের গোলকিপার নওয়াজ।
তিনিই বক্সের মধ্যে ফাউল করেছিলেন লালরেমসাঙ্গা ফানাইকে। রেফারি পেনাল্টি দেন মহমেডানকে। চেন্নাই গোলকিপার সাদা-কালো ব্রিগেডের কাসিমভের শট থামালেন, সমতা ফেরাতে দিলেন না সাদা-কালো শিবিরকে। কাসিমভ গোল করতে না পারায় মাথায় হাত দিলেন। উপলব্ধি করতে পেরেছেন, কতবড় ভুল তিনি করে ফেলেছেন। কিন্তু কাসিমভ কি তখন জানতেন, তাঁর দল ওরকম অলৌকিক প্রত্যাবর্তন ঘটাবে শেষ ন' মিনিটে।
চেন্নাইয়িনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বকেয়া বেতনের দাবিতে সরব হন মহমেডান ফুটবলাররা। বেতন সমস্যার জন্যই কি ফোকাস নড়ে গিয়েছিল? শেষ ন'মিনিট দেখলে মনে হবে, সে সব ঘটনা মাঠের বাইরে রেখেই খেলতে নেমেছে মহমেডান।
খেলার ১০ মিনিটে কর্নার থেকে হেডে চেন্নাইকে এগিয়ে দেন লালডিনপুইয়া। তাঁকে কেউ মার্কিং করলেন না। ফাঁকায় হেড করে গোল করলেন। তার পর কাসিমভ পেনাল্টি নষ্ট করেন। দ্বিতীয়ার্ধে ব্রামবিয়া গোল করে চেন্নাইয়ের ব্যবধান আরও বাড়ান।
তবে মহমেডান যে গোল করার সুযোগ পায়নি, তা নয়। বাঁ দিক থেকে ফ্রাঙ্কার ভাসানো সেন্টার থেকে সোনার সুযোগ নষ্ট করেন জুইডিকা। কাহানি মে টুইস্ট সংযুক্ত সময়ে। প্রথমে ব্যবধান কমান পরিবর্ত হিসেবে নামা মনবীর। আবার তাঁর জন্যই মহমেডান খেলার শেষ লগ্নে পেনাল্টি পায়।
বিপজ্জনক হয়ে ওঠা মনবীর শট মারতে উদ্যত, ঠিক সেই সময়ে তাঁকে নিজেদের পেনাল্টি বক্সের ভিতরে পিছন থেকে মেরে ফেলে দেন লালডিনপুইয়া। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। রেমসাঙ্গা পেনাল্টি স্পট থেকে ২-২ করেন মহমেডানের হয়ে।
এই রেমসাঙ্গাই পেনাল্টি আদায় করে নিয়েছিলেন প্রথমার্ধে। সেই তিনি আর ভুল করেননি। পেনাল্টি থেকে গোল করে মহমেডানে প্রাণ সঞ্চার করলেন। পেনাল্টি স্পট থেকে গোললাইন, পৃথিবীর রহস্যময় সরণী। কেউ পথ হারান। কেউ আবার পথ খুঁজে পান। এদিন যেমন কাসিমভ পথ হারিয়ে বিপন্ন করেন দলকে। রেমসাঙ্গা আবার গোল করে দলকে দিয়ে গেলেন প্রয়োজনীয় অক্সিজেন।
পরিবর্ত হিসেবে নামা মনবীর রং বদলে দিলেন ম্যাচের। গোল করলেন, পেনাল্টি আদায় করলেন। চেন্নাইয়ের পেনাল্টি বক্সে মনবীরকে ফাউল করে লালডিনপুইয়া লাল কার্ড দেখেন। তিনিই তো গোল করে শুরুতে এগিয়ে দিয়েছিলেন চেন্নাইয়িনকে। তাঁর দোষেই চেন্নাই তিন পয়েন্ট মাঠে ফেলে এল। তিনি হতে পারতেন মসীহা। হয়ে গেলেন খলনায়ক।
একাধিক সমস্যায় থাকা মহমেডান দেখিয়ে দিল শেষ ন'মিনিটেও ম্যাচের ফল বদলে দেওয়া যায়। যদি মনের ভিতরে জেতার তাগিদ থাকে, খিদে থাকে অনন্ত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি