সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ১৫ জানুয়ারী ২০২৫ ০১ : ৩২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: 'চুনী গোস্বামী আমার সুপার হিরো ছিল।' কিংবদন্তির জন্মবার্ষিকীতে মোহনবাগান ক্লাবে এসে জানালেন সৈয়দ কিরমানি। সবুজ মেরুনের হয়ে ফুটবলের পাশাপাশি সমানতালে ক্রিকেটও খেলেন চুনী গোস্বামী। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে মোহনবাগানের ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করলেন তারকা ক্রিকেটার। গোল পোস্টের পেছনে তিনটে ক্রিকেট পিচ করা হয়েছে। পিচের উদ্বোধন করলেন কিরমানি। দেশের সর্বকালের সেরা উইকেটকিপারকে হাতের নাগালে পেয়ে উইকেটের পেছনে দেখা যাবে না, সেটা কি হয়! গ্লাভস নেই, নেই বলও। কিন্তু উইকেটের পেছনে পোজ দিলেন কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের সদস্য। তারপর অমর একাদশের মূর্তিতে মাল্যদান করেন।
চুনী গোস্বামীর সঙ্গে আলাপ করার সুযোগ হয়েছিল। কিন্তু একসঙ্গে কোনওদিন খেলেননি। এদিন প্রয়াত কিংবদন্তির স্ত্রী বাসন্তী গোস্বামীর অনুপস্থিতিতে প্রাক্তন ভারতীয় উইকেটকিপার জানান, নিজের খেলোয়াড় জীবনে চুনী গোস্বামীকে হিরোর সম্মান দিতেন। কিরমানি বলেন, 'চুনী গোস্বামীর অবদান কথায় ব্যাখ্যা করা যাবে না। মোহনবাগানের হয়ে ফুটবল, ক্রিকেট খেলেছেন। তাঁর জন্মবার্ষিকীতে মোহনবাগানের ক্রিকেট পরিকাঠামোর উদ্বোধন করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। ক্রিকেটজীবনে চুনী গোস্বামীর নাম শুনতাম। আমাদের সময়ের নায়ক ছিলেন উনি। দেশের হয়েও ক্রিকেট খেলতে পারতেন। তাঁর মতো কিংবদন্তি ক্লাবকে এবং দেশকে সম্মান এনে দিয়েছে।'
প্রত্যেক বছর ১৫ জানুয়ারি মোহনবাগানের ক্রিকেট ডে হিসেবে পালিত হবে। কিরমানির উপস্থিতিতে মোহনবাগানের ক্রিকেট অধিনায়ক সহ সবুজ মেরুনে খেলা ক্রিকেটারদের সংবর্ধিত করা হয়। এই তালিকায় ছিলেন সম্বরণ ব্যানার্জি, দেব মুখার্জি, পলাশ নন্দী, প্রণব নন্দী, জলি সরকার, প্রণব রায়, দেবু মিত্র, শরদিন্দু মুখার্জি প্রমুখ। উপস্থিত থাকতে পারেননি রাজু মুখার্জি, অরুণলাল, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা। মোহনবাগানের সাম্মানিক সদস্যপদ তুলে দেওয়া হয় কিরমানির হাতে। বেঙ্গালুরুতে তাঁর আত্মজীবনী প্রকাশিত হয়েছে। এবার কলকাতায় মোহনবাগান তাঁবুতে নিজের বই প্রকাশ করার ইচ্ছাপ্রকাশ করেন প্রাক্তন তারকা। মোহনবাগানের সংগ্রহশালায় রাখার জন্য বাগান সচিব দেবাশিস দত্তের হাতে নিজের আত্মজীবনী তুলে দেন কিরমানি। বলে সই করেন ক্রিকেট তারকা। অনুষ্ঠান শেষে মোহনবাগানের লাইব্রেরি ঘুরে দেখেন। বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ, সচিব দেবাশিস দত্ত, ফুটবল সচিব স্বপন ব্যানার্জি সহ কর্মসমিতির সদস্যরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি